বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৮

শিহাবুজ্জামান কামালের কবিতা

শিহাবুজ্জামান কামালের কবিতা

এই সমাজে

<>

নীতি কথা বলা সহজ
পালন কঠিন কাজ
ন‍্যায়পরায়ন সত‍্যবাদীর
ভীষণ অভাব আজ।

কেউবা যখন মনে করে
নিজেকে পন্ডিত
কিন্তু তাদের কথা কাজে
সবি বিপরীত।

সমাজ জুড়ে অবক্ষয় আর
হারায় নৈতিকতা
প্রভুর রাজ‍্যে জালিমের রাজ
এটাই বাস্তবতা।

ভালো লোকের মুল‍্যায়ন নেই
হয়না কদর আর
অপকর্ম করেও পাপি
হচ্ছে তারা পার।

এই সমাজের ওমন রীতি
হবে কী আর রোধ
কোথায় গিয়ে আজ দাঁড়ালো
মনুষ্যত্ব বোধ!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026