বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৮

মুহাম্মদ হাবিবুর রহমানের কবিতা

মুহাম্মদ হাবিবুর রহমানের কবিতা

কলিকালের অশ্বমেধ

মুহাম্মদ হাবিবুর রহমান |

বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নাড়ি-বাঁধা সম্পর্কে, রাষ্ট্রের সংকটে মান্য ভূমিকায়, গবেষণার বৈচিত্র্যে এবং প্রজ্ঞা ও রুচিতে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ছিলেন এক অসামান্য ব্যক্তিত্ব। তাঁর প্রস্থানে আমাদের শোকাঞ্জলি

মুহাম্মদ হাবিবুর রহমান (জন্ম: ৩ ডিসেম্বর ১৯২৮-মৃত্যু: ১১ জানুয়ারি ২০১৪)মুহাম্মদ হাবিবুর রহমান (জন্ম: ৩ ডিসেম্বর ১৯২৮-মৃত্যু: ১১ জানুয়ারি ২০১৪)গণতন্ত্রের জন্য শহীদ হও।

নির্বাচনে অংশ নাও।
নির্বাচনে হারতে শেখো।
আবার বলি, গণতন্ত্রের জন্য শহীদ হও
নির্বাচনে হারতে শেখো

নির্বাচনে হারতে শেখো।
দু-তিনবার হারতে হারতে
কারচুপির নির্বাচন
প্রক্ষালনে ফর্সা হবে।
পরের বার
নির্বাচনে যদি গাজি হতে চাও
দু-একবার শহীদ হতে বেজার কেন?
জেনে রেখো
ভোটে হারা হার নয়
ভোটে জেতা বিরাট জয়
ভোটে জেতা বিরাট জয়
একা কলিকালের অশ্বমেধে দিগ্বিজয়
দিগ্বিজয়!
একদিনকার-সুলতান ভোটারদের হাতে
ভোট একবার পেলেই তুমি হবে গাজি—
তুমিই হবে গাজি
নির্ঝঞ্ঝাট নির্বূঢ় রাজউকের প্লট
শুল্কবিহীন বিলাসবহুল গাড়ি
ছুতো নাতা করে
কত ভাতা কত ফি
বেতন-বৃদ্ধি
সুবিধাদি
লেখাজোকা নাই
আহা লেখাজোকা নাই
আর সফরসঙ্গী তাঁর সঙ্গে দেশে দেশে।
আর সফরসঙ্গী তাঁর সঙ্গে দিশে দিশে
দেশে দেশে দিশে দিশে।
তাই এবার উচ্চবাচ্য না করে
নির্বাচনে শরিক হও—
এবার না-হয় শহীদ হও
পরের বারে হবেই হবে গাজি হবে।
হারার ভয়কে জয় করলে
জয় তোমার হবেই হবে।
আহা ভোটযুদ্ধ নির্বাচনের ভোটযুদ্ধ।
ভোটযুদ্ধে জেতার পরে
কত গানিমা! কত গানিমা!
আনি মানি জানি না
আনি মানি জানি না।
নির্বাচনে বয়কট
আমি মানি না, আমি মানি না।
জেনে রেখো
ভোটে হারা হার নয়
ভোটে জেতা বিরাট জয়
ভোটে জেতা বিরাট জয়
একালের কলিকালের অশ্বমেধেরা দিগ্বিজয়
দিগ্বিজয়!

আগস্ট ২০১২

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026