শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭

উইন্ডোজ ১০ আনলো মাইক্রোসফট

উইন্ডোজ ১০ আনলো মাইক্রোসফট

প্রযুক্তি আকাশ: মাইক্রোসফট পরবর্তী ভার্সনের অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ ১০ বাজারে এনেছে। উইন্ডোজের ডান পাশের সংখ্যাটি নতুন চমক নিয়ে হাজির হয়েছে। কারণ, উইন্ডোজ ৮ থেকে উইন্ডোজ ৯’র পরিবর্তে একটা লাফ দিয়েই উইন্ডোজ ১০ ভার্সনটি বাজারে ছাড়া হয়েছে।

স্মার্টফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেইমিং কনসোলসহ বহু ডিভাইসে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে। স্টার্ট মেন্যু না থাকায় উইন্ডোজ ৮’র বহু ব্যবহারকারীর আক্ষেপ ছিল। সেটা মেটানো হচ্ছে উইন্ডোজ ১০ ভার্সনে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ব্যবহারকারীর প্রিয় বহু অ্যাপ্লিকেশনের পাশাপাশি নতুন ফিচারও সংযোজন করা হয়েছে এ ভার্সনে।

উইন্ডোজ ১০ এ থাকছে রিসাইজেবল টাইলস। নতুন ইমেইল, ফেইসবুক মেসেজ ও আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে যে কোন আপডেট চলে আসবে নোটিফিকেশন আকারে, যেমনটা রয়েছে স্মার্টফোন, আইপড, আইপ্যাড, ট্যাবলেট জাতীয় ডিভাইসগুলোতে। উইন্ডোজ ৭ ও ৮ এর ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী করেই তৈরি করা হয়েছে নতুন এ ভার্সনটি।

অপারেটিং সিস্টেমটি যে ডিভাইসে ব্যবহৃত হবে, তার ওপর নির্ভর করবে। আগের ভার্সনের মতো ডেস্কটপ মোড ও টাচ-ফোকাসড অল্টারনেটিভের মধ্যে সুইচ করতে হবে না। উইন্ডোজ ৮ নিয়ে বেশ সমালোচনায় পড়েছিল মাইক্রোসফট। বেশ কিছু প্রতিষ্ঠানতো এই ভার্সনটি এড়িয়েই গেছে। এর কারণ আগের ভার্সনগুলোর সঙ্গে উইন্ডোজ ৮ এর ভিন্নতা। তাই নতুন ভার্সনটিতে সতর্কভাবেই পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। আশা করা হচ্ছে, ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হবে উইন্ডোজ ১০।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026