শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫২

কান্ডারির ভূমিকায় মিশেল ওবামা: ভোট টানতে চষে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্র

কান্ডারির ভূমিকায় মিশেল ওবামা: ভোট টানতে চষে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্র

মিশেল ওবামাআন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সেই দিন আর নেই। নিজ দেশেই তাঁর অবস্থা নাজুক। তাঁর চেয়ে বরং ফার্স্ট লেডি মিশেল ওবামা বেশ জনপ্রিয়। শুধু তা-ই নয়, ডেমোক্র্যাটদের জন্য ভোট টানতেও ভূমিকা রাখছেন মিশেল। এ ক্ষেত্রে তাঁর ভূমিকা কান্ডারির মতো। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ভোট বাড়াতে যুক্তরাষ্ট্র চষে বেড়াচ্ছেন মিশেল।

প্রায় ছয় বছর ধরে ক্ষমতায় থাকার পর ওবামার জনপ্রিয়তা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। এখন তাঁর গ্রহণযোগ্যতা ৪০ শতাংশের নিচে। অপরদিকে ফার্স্ট লেডি মিশেলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। স্বামী ওবামার চেয়ে তিনি অনেক এগিয়ে। তাঁর বর্তমান গ্রহণযোগ্যতা ৬৫ শতাংশেরও ওপরে। জনপ্রিয়তায় সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও লরা বুশের চেয়ে মিশেল এগিয়ে। মিশেল সহজেই ভোটারদের কাছে পৌঁছতে পারছেন। স্বামীর রাজনৈতিক অবস্থান রক্ষায় বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

৪ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে গুরুতর পরাজয়ের মুখোমুখি হতে পারে ডেমোক্র্যাটরা। দলকে সেই অবস্থা থেকে রক্ষা করতে বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরছেন মিশেল। ভোটারদের কাছে স্বামী ওবামার সফলতার বয়ান দিয়ে বেড়াচ্ছেন মিশেল। ডেমোক্র্যাট ভোটারদের উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

এমন প্রেক্ষাপটে মিশেলের কাছে প্রশ্ন রাখা হয়, তবে কি তিনি ভবিষ্যতে সাবেক ফার্স্ট লেডি হিলারির পথ অনুসরণ করে রাজনীতিতে নামছেন? মিশেলের জবাব, আগ্রহী নন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026