শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৪

এবোলা মোকাবিলায় আড়াই কোটি ডলার দিচ্ছেন জাকারবার্গ

এবোলা মোকাবিলায় আড়াই কোটি ডলার দিচ্ছেন জাকারবার্গ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গতকাল এক ঘোষণায় বলেছেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান প্রাণঘাতী ভাইরাস এবোলা প্রতিরোধে আড়াই কোটি ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ১৯৩ কোটি ৫০ লাখ টাকা দান করবেন। ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফাউন্ডেশন’-এ বিপুল এ অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন জাকারবার্গ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই পোস্টে জাকারবার্গ লিখেছেন, স্বল্প সময়ের মধ্যেই আমাদের এবোলা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, যাতে এ সংক্রমণ আর ছড়াতে না পারে এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত না হয়।

এ প্রসঙ্গে তিনি এর আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এইচআইভি ও পোলিও সংক্রমণের দৃষ্টান্ত উপস্থাপন করেন। গিনিতে গত মার্চে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয় এবং পরে তা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯১৪ জন এবং প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৪৭ জন। গতকাল সর্বশেষ এ পরিসংখ্যান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক জেনারেল ব্রুস এইলওয়ার্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026