শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫২

ওবামার সম্মান বাঁচালেন মিশেল

ওবামার সম্মান বাঁচালেন মিশেল

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক ফাঁকে রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিলেন। বিল দেওয়ার সময় ক্যাশ কাউন্টারে নিজের ক্রেডিট কার্ডটা দিলেন ওবামা। কিন্তু এ কী! এতে কাজ হলো না। ভাগ্যিস, ফার্স্টলেডি মিশেল সঙ্গে ছিলেন। তিনি তাঁর ক্রেডিট কার্ড দিয়ে উদ্ধার করলেন এ যাত্রা। শুক্রবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ওবামা নিউইয়র্ক সিটির ওই ঘটনা বর্ণনা করেন বলে এএফপির খবরে জানানো হয়।

ওবামা ক্রেডিট কার্ড জালিয়াতি ও শনাক্তকরণ জোচ্চুরি ঠেকানোর এক কর্মসূচি উদ্বোধন করেন। এ উপলক্ষে কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সেখানে ছিলাম। ওই সময় আমার ক্রেডিট কার্ড প্রত্যাখ্যাত হয়। অথচ আমি খুব বেশি খরচ করিনি বলেই মনে হয়। ভাগ্যিস, মিশেলের কাছে ওর ক্রেডিট কার্ডটা ছিল।

অনুষ্ঠানে ওবামা বলেন, ক্রেডিট কার্ড জালিয়াতি থেকে যেখানে একজন রাষ্ট্রপ্রধান পার পান না, সেখানে এ সমস্যা কতটা গভীর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026