বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩

সিলেটের তাহসিনা নিউ জার্সির কাউন্সিলর

সিলেটের তাহসিনা নিউ জার্সির কাউন্সিলর

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে সরকারি দায়িত্বে অধিষ্ঠিত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান তাহসিনা আহমেদ (২৩)। তার পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ। তাকে নিউ জার্সির হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। এ ঘটনায় নিউ জার্সি ও এর আশেপাশের রাজ্যগুলোতে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

তাহসিনা নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচন করেন। তার পিতার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। ৪ঠা নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে রিপাবলিকান দলের বড় বিজয় অর্জিত হয়। কংগ্রেসের সিনেটে রিপাবলিকান দল তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর আগে থেকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ছিল সংখ্যাগরিষ্ঠ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026