সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৬

মোবাইলে বিনামুল্যে এমএস অফিস

মোবাইলে বিনামুল্যে এমএস অফিস

প্রযুক্তি আকাশ ডেস্ক: প্রযুক্তি বাজারে হাতেগোনা কয়েকটি সফটওয়্যারই মাইক্রোসফট অফিস সুইটের মত দীর্ঘ সময় টিকে থাকতে পেরেছে। তবে সম্প্রতি অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমে বিনামুল্যে সফটওয়্যারটি ব্যবহার করার সুযোগ দিতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিনামুল্যে ব্যবহারযোগ্য এই সফটওয়্যারটিতে মাইক্রোসফট অফিসের কম্পিউটার ভার্সনের প্রায় সব ফিচারই ব্যবহার করা যাবে। মোবাইল খাতের লোকসান কাটিয়ে উঠতে এবং সফটওয়্যারটির ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে পত্রিকাটি।

এপর্যন্ত টেক জায়ান্ট গুগল ও অ্যাপলের মোবাইল প্ল্যাটফর্মের জন্য অফিস সুইট ডেভেলপ করার বিষয়টি এড়িয়ে গেছে মাইক্রোসফট। ফলে ব্যবহারকারীরা ক্রমেই ঝুকে পড়েছেল অফিস সুইটের বিকল্প সফটওয়্যরগুলোর প্রতি। তবে চলতি বছরের শুরুর দিকে সফটওয়্যারটির একটি আইপ্যাড ভার্সন বের করেছিল মাইক্রোসফট, যাতে শুধুই বিভিন্ন ডকুমেন্ট পড়া যেত। তবে এডিট বা প্রিন্ট করতে হলে মাইক্রোসফটকে দিতে হত সাবক্রিপশন ফি।

এখন থেকে ব্যবহারকারীরা বিনামুলেই ডকুমেন্ট এডিট বা প্রিন্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্যও একই ধরনের ফিচারসহ একটি অ্যাপ ডেভেলপ করছে প্রতিষ্ঠানটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026