শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্কার শুরু

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংস্কার শুরু

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী লাখো অভিবাসী সেখানে বসবাসের বৈধতা পেতে যাচ্ছেন। এমনকি ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘোষণা দেন। তিনি নির্বাহী ক্ষমতাবলে এ আইন অনুমোদনের কথা ঘোষণা করেন। এ খবর দিয়েছে বিবিসি।

এ আইনের মাধ্যমে এ সুবিধা পেতে যাচ্ছেন দেশটিতে বসবাসকারী অন্তত ৫০ লাখ অবৈধ অভিবাসী। যুক্তরাষ্ট্রে আনুমানিক ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। তবে বারাক ওবামা’র এ সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ রিপাবলিকানরা। তারা ওবামা’র সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে এমন সিদ্ধান্ত নেয়ায় অ্যারিজোনা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর জন ম্যাকেইন একে অভিহিত করেছেন অবৈধ ক্ষমতা প্রয়োগ বলে।

ওবামা’র পরিকল্পনা অনুযায়ী যেসব অবৈধ অভিবাসী পিতা-মাতা অন্তত ৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ও যাদের সন্তানের বৈধ নাগরিকত্ব বা বসবাসের অনুমতি রয়েছে, তারাই এ আইনের আওতায় বৈধভাবে বসবাস করতে পারবেন। সেসব অভিবাসী পিতা-মাতারা তিন বছর মেয়াদি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026