শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪০

অসাধারণ প্রেসিডেন্ট হবেন হিলারি

অসাধারণ প্রেসিডেন্ট হবেন হিলারি

 আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের (৬৭) প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ২০১৬ সালে হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিলে, হিলারি ‘অসাধারণ প্রেসিডেন্ট’ হতে পারেন। এবিসি নিউজ’কে ওবামা একথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

২০০৮ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার দৌড়ে প্রচারণায় ওবামার কাছে হেরে গিয়েছিলেন হিলারি। ২০১৫ সালের শুরুর দিকে সে প্রতিযোগিতায় তিনি আবার ফিরবেন কিনা, সে ব্যাপারে তার সিদ্ধান্ত জানাবেন হিলারি। ওবামা বলেন, তিনি প্রতিদিন হিলারির সঙ্গে কথা বলতেন এবং তাকে ‘বন্ধু’ হিসেবে বর্ণনা করেন। ডেমোক্রেটিক দলে সম্ভাব্য আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী রয়েছে বলে মন্তব্য করেন ওবামা।

কিন্তু শুধু হিলারির নামই তিনি উচ্চারণ করেছেন। তবে ওবামা ও হিলারির কাজের ধরনের ভিন্নতা রয়েছে। ওবামা স্বীকার করেছেন, আমার সঙ্গে সবকিছুতে একমত হতে চাইতেন না হিলারি। হিলারির মেধা ও যোগ্যতার তারিফ এর আগেও বেশ কয়েকবারই করেছেন ওবামা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026