শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের পদত্যাগ

bdnews24 news image

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তার পদত্যাগপত্রও গ্রহণ করেছেন বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা কর্মকর্তা। তবে নতুন কেউ তার স্থলাভিষিক্ত না হওয়া পর্যন্তত হেগেল পেন্টাগনের শীর্ষ পদেই থাকবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ওবামার ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা হারানো এবং বিশ্বে নানা সঙ্কট মোকাবেলায় তার জাতীয় নিরাপত্তা টীমের বেসামাল অবস্থার চাপের মুখে হেগেল পদত্যাগ করলেন। রোজ গার্ডেনে সোমবারই আনুষ্ঠানিকভাবে হেগেলের পদত্যাগ ঘোষণা করার কথা রয়েছে প্রেসিডেন্ট ওবামার।

ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে ওবামার সঙ্গে কয়েকদফা বৈঠকের পর পদত্যাগপত্র জমা দিলেন হেগেল। ওবামা গত শুক্রবারই তাকে পদত্যাগ করতে বলার সিদ্ধান্ত নেন। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে পরিবর্তন আনার চেষ্টায় ওবামা হেগেলকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে খবরে। ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ সৈনিক ও সাবেক সিনেটর রিপাবলিকান চাক হেগেল ২০১৩ সালে প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, পেন্টাগনে এখন নতুন নেতৃত্ব প্রয়োজন- এ বিশ্বাস থেকেই ওবামা এবং হেগেল পদত্যাগের বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেন। ওবামা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, খুব শিগগিরই নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তবে সিনেট তার নিয়োগ নিশ্চিত না করা পর্যন্ত হেগেলই প্রতিরক্ষামন্ত্রী পদে থাকবেন।

হেগেলের স্থলাভিষিক্ত যারা হতে পারেন তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষমন্ত্রণালয়ের সাবেক আন্ডারসেক্রেটারী মিশেল ফ্লাওয়ারনয় এবং সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টোন কার্টার। এছাড়াও আরেকজন সম্ভাব্য প্রার্থী হচ্ছেন রোডে আইল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026