শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৩

ব্ল্যাক ফ্রাইডে’তে ভিড় ছিল না যুক্তরাষ্ট্রের বিপণিবিতানে

ব্ল্যাক ফ্রাইডে’তে ভিড় ছিল না যুক্তরাষ্ট্রের বিপণিবিতানে

bdnews24 news image

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিক্ষোভে উত্তাল থাকায় অন্য বছরগুলোর তুলনায় এবার জমে ওঠেনি যুক্তরাষ্ট্রের বিপণিবিতানগুলোর জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হিসেবে পরিচিত ব্ল্যাক ফ্রাইডে’র কেনাকাটা। ন্যায্য মজুরি ও সুবিধা বাড়ানোর দাবিতে শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শাখার সামনে শ্রমিক বিক্ষোভ হয়।

গত অগাস্টে মিসৌরি রাজ্যে পুলিশের গুলিতে ১৮ বছর বয়সী নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয় । ওই হত্যা মামলার আসামিরা বেকসুর খালাস পাওয়ায় প্রতিবাদ সমাবেশও হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়। এই দুই বিক্ষোভের কারণে বিপণিবিতানে না গিয়ে অনেক ক্রেতা কেনাকাটা করেছেন অনলাইনে।

প্রতিবাদের উত্তাপ থেকে রক্ষা পায়নি মার্কিন প্রেসিডেন্টের বাসস্থান হোয়াইট হাউজের পাশে থাকা ওয়ালমার্টের শাখাটিও। ক্রেতা উপস্থিতি কম থাকায় বেশিরভাগ বিপণিবিতানগুলোই কেবল ব্ল্যাক ফ্রাইডে পণ্যের ওপর একদিনের দেওয়া ছাড়ের মেয়াদ বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্মালম্বীরা প্রতি বছরের নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে থ্যাংকস গিভিং ডে হিসেবে পালন করেন। খ্রিস্টান ধর্মমতে, ওইদিন যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় এবং পুনরুত্থানের জন্য ঈশ্বর তাকে উঠিয়ে নেন। থ্যাংকস গিভিং ডে’র পরের দিনটিকেই ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পালন করেন যুক্তরাষ্ট্রের দোকানিরা। এইদিন পণ্যের ওপর তারা বিভিন্ন ধরণের ছাড় দেন। ২০০০ সাল থেকে এই দিনটিকেই খ্রিস্টানদের শীর্ষ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে কেনাকাটার মৌসুমের শুরু ধরা হয় যুক্তরাষ্ট্রে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্যে ওয়ালমার্টের ১৬০০ শাখার সামনে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ন্যূনতম মজুরি ঘণ্টা ১৫ ডলার এবং সব ওয়ালমার্টের সব শ্রমিক-কর্মচারীকে পূর্ণকালীন কাজ দেওয়ার দাবিতে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভরতরা জানান, ওয়ালমার্টের ১৩ লাখ কর্মচারীর অধিকাংশই খণ্ডকালীন। এদের কেউ কেউ ৮ থেকে ৯ বছর ধরে খণ্ডকালীন এবং তাদের অনেকেরই মজুরি ঘণ্টায় গড়ে ৯ ডলারের কম। ২০১২ সাল থেকেই ব্ল্যাক ফ্রাইডে-তে ওয়ালমার্টের শ্রমিক-কর্মচারীরা এই কর্মসূচি পালন করে এলেও এবারের বিক্ষোভের মেজাজ ছিল ভিন্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শতাধিক শ্রমিক গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

আওয়ার ওয়ালমার্ট নামের একটি মোর্চা আয়োজিত এবারের ওই শ্রমিক বিক্ষোভের স্লোগান ও ব্যানারে বাংলাদেশের কথাও এসেছে। বিক্ষোভরত শ্রমিকদের ব্যানারে বাংলাদেশ নিয়ে লেখা ছিল, বাংলাদেশের শ্রমিকদের ঠকিয়ে ওয়ালমার্টের মালিক বিত্তের পাহাড় গড়বে, এমন অবস্থা চলতে দেব না। বিক্ষোভে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রে সর্ববৃহৎ শ্রমিক ফেডারেশন এএফএল-সিআইও’র প্রেসিডেন্ট রিচার্ড ট্রুমকা

এক বিবৃতিতে বলেছেন, ন্যায্য পারিশ্রমিক এবং কাজের শিডিউল দাবিতে ওয়ালমার্টের শ্রমিকরা সারা আমেরিকায় যে আন্দোলন করেছেন, তা শ্রমের অধিকার আদায়ের ইতিহাসে নবঅধ্যায়ের সূচনা ঘটিয়েছে। আমরা তাদের এ সাহসী ভূমিকার পাশে রয়েছি। মুদি এবং খুচরা শ্রমিকদের সমন্বয়ে গঠিত ‘ইউএফসিডব্লিউ এবং ‘আমেরিকান ফেডারেশন অফ টিচার্স’সহ আরো কয়েকটি শ্রমিক ইউনিয়নও এই আন্দোলনে সমর্থন দিচ্ছে।

ওয়ালমার্টের মুখপাত্র ব্রুক বুকানান বলেছেন, যারা আন্দোলন করছে, অধিকাংশই অর্থ বিনিময়ে এর সঙ্গে জড়িত হয়েছেন। তারা ওয়ালমার্টের ১৩ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে না। আইবিএম ডিজিটাল অ্যানালিটিক্স এর তথ্যমতে, এ বছর ব্ল্যাক ফ্রাইডে’-তে অনলাইনে পণ্য কেনার হার গত বছরের চেয়ে ৮ শতাংশের মত বেশি ছিল। আর থ্যাংকস গিভিং ডেতে অনলাইনে পণ্য বিক্রির হার ছিল গত বছরের চেয়ে ১৪ দশমিক ৩ শতাংশ বেশি।

এদিকে ওয়ালমার্টের কর্মীরা আন্দোলন করলেও অনলাইনে থ্যাংকস গিভিং ডে’ বিক্রির পরিমাণ নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আরেক বৃহত্তম খুচরা বিক্রেতা ব্র্যান্ড টার্গেটের সিইও ব্রায়ান কোরনেল দাবি করেছেন, তার প্রতিষ্ঠান এ বছরই অনলাইনে পণ্য বিক্রির রেকর্ড করেছেন।

রয়টার্সকে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৬টা থেকে ৮ পর্যন্ত টার্গেট অনলাইনে প্রতি মিনিটে এক হাজার ৮০০ টেলিভিশন বিক্রি করেছে। আর ব্ল্যাক ফ্রাইডে’র কেনাকাটার ঝক্কি সামলাতে না পেরে ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা বেস্টবাইয়ের ওয়েবসাইট এক ঘণ্টার জন্য বিকল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতাদের জোট ন্যাশনাল রিটেইল অ্যাসোসিয়েশনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বড়দিন মৌসুমে বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৬১ হাজার ৬৯০ কোটি ডলারে গিয়ে ঠেকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026