শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০

যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ক স্বাভাবিক হচ্ছে

যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ক স্বাভাবিক হচ্ছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনা শুরুর উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও কিউবা। এর অংশ হিসাবে যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাসেই হাভানায় একটি দূতাবাস চালু করতে চায় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

তাছাড়া, কিউবায় আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এবং মার্কিনিদের ওই দেশে ভ্রমণের ওপর থেকে কড়াকড়িও প্রেসিডেন্ট বারাক ওবামা তুলে নেবেন, বলেছেন কংগ্রেসের এক ঊর্ধ্বতন সদস্য। দু’দেশের মধ্যে একটি বন্দিবিনিময় চুক্তিই একে অপরের সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম করেছে। ওই চুক্তির আওতায় ফ্লোরিডায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক তিন কিউবান নাগরিকের মুক্তির বিনিময়ে কিউবা আটক মার্কিন ত্রাণকর্মী অ্যালেন গ্রসকে মুক্তি দিয়েছে।

আর এর পরিপ্রেক্ষিতেই কয়েক দশকের শক্রতার পর কিউবা নীতিতে পরিবর্তন ঘটাতে চলেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা খুব শিগগিরই বড় ধরনের এ পরিবর্তন ঘোষণা করবেন বলে জানিয়েছে বিবিসি। একই সময়ে বিবৃতি দেবেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোও।

৫ বছর জেলে রাখার পর মানবিক কারণে গ্রসকে মুক্তি দিয়েছে কিউবা। তাকে গ্রেপ্তার করা এবং বন্দি রাখার কারণেই কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা এতদিন কোনো ফল বয়ে আনেনি। কিউবায় ১৯৫৯ সালের বিপ্লবের মধ্য দিয়ে ফিদেল কাস্ত্রো ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার শত্রুতা চলে আসছে। ওয়াশিংটন এবং হাভানার মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্র ৫০ বছরেরও বেশি সময় ধরে কিউবায় বাণিজ্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026