বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৫

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিশেষ সতর্কতা জারি করেছেন আবহাওয়া অধিদফতর। স্থানীয় সময় সোমবার বিকেল থেকে উত্তর পূর্বাঞ্চল উপকূলীয় এলাকাগুলোতে তুষারঝড়ের তাণ্ডবলীলা চলছে বলে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর গভর্নর ও মেয়ররা।

ওইসব এলাকায় দুই থেকে তিন ফুট বরফ জমতে পারে বলে আশংকা করছে জাতীয় আবহাওয়া দফতর। এসব এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার অর্ধদিবসের পর ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং মঙ্গলবার পূর্ণদিবস বন্ধ থাকবে বলে আশংকা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বার্তা বাংলা প্রেস। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার কারণে ইতিমধ্যে চার হাজারের মতো বিমান চলাচল বাতিল করা হয়েছে।

আবহাওয়া দফতর বলছে, সোমবার শক্তিশালী এক তুষারঝড় নিউ ইংল্যান্ড এবং মিড আটলান্টিক অঞ্চলের অন্তর্গত নয়টি অঙ্গরাজ্যে আঘাত হানবে। অঙ্গরাজ্যগুলো হচ্ছে মেইন, ভারমন্ট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস, কনেকটিকাট, নিউ জার্জি, নিউ ইয়র্ক এবং পেনসিলভানিয়া। সোমাবার বিকেল শুরু হওয়া এ ঝড়ের তাণ্ডব চলবে মঙ্গলবার পর্যন্ত।

নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিয়ো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতিহাসের ভয়াবহতম ঝড়ের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। এই দুইদিনে যে পরিমাণ তুষার জমবে আমরা এই শহরে এত বড় ঝড় এর আগে দেখা যায়নি। তিনি শহরের কর্মব্যস্ত লোকজনকে সোমবার সকাল সকাল ঘরে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন,‘ঝড়কে অবমূল্যায়ন করবেন না।’ তিনি তাদের প্রতি দুর্যোগের মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়েছেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026