শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০

ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হোয়াইট হাউসে সোমবার সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: রয়টার্সমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইউক্রেন সংকটের সমাধান কূটনৈতিক উপায়ে না হলে দেশটিতে অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে প্রাণঘাতী আত্মরক্ষামূলক অস্ত্র সরবরাহের বিষয়টি ভেবে দেখবে ওয়াশিংটন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার সফররত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ওবামা।
ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করার জন্য ওবামা প্রশাসন চাপের মধ্যে রয়েছে। তবে এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন জার্মান চ্যান্সেলর। ম্যারকেলসহ অন্যান্য ইউরোপীয় নেতারা মনে করেন, অস্ত্র সরবরাহ লড়াইকে আরও জটিল করে তুলতে পারে।

ইউক্রেনে নতুন শান্তি পরিকল্পনার বিষয়ে ওবামার সঙ্গে আলোচনার জন্য গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ম্যার্কেল। এর আগে যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য ম্যার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ মস্কো সফর করেন।

গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওবামা উল্লেখ করেন, ইউক্রেন সংকট সমাধানের উপায় হিসেবে তাঁর পছন্দে এখনো কূটনীতি ও নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। ইউক্রেনে সেনা পাঠানো ও সেখানকার রুশপন্থী বিদ্রোহীদের রশদ সরবরাহের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন সংকটের জন্য আবারও পশ্চিমাদের দায়ী করেছেন। মিসর সফরকালে গতকাল এ অভিযোগ করেন তিনি।

ইউক্রেনের সেনাবাহিনী গতকাল জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিদ্রোহীদের হামলায় আরও নয়জন সরকারি সৈন্য নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026