রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১

আওয়ামী লীগ কর্মীদের বাধায় নিউইয়র্কে সিজারের সংবাদ সম্মেলন ভন্ডুল

আওয়ামী লীগ কর্মীদের বাধায় নিউইয়র্কে সিজারের সংবাদ সম্মেলন ভন্ডুল

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এফবিআইকে ঘুষ দেয়ার অভিযোগে করা মামলায় দন্ডপ্রাপ্ত বাংলাদেশী তরুন সিজারের গতকাল শনিবার নিউ ইয়র্কে একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। কিন্তু আওয়ামী লীগের একদল নেতা-কর্মীর অতর্কিত হামলার মুখে ভন্ডুল হয়ে যায় সেই সংবাদ সম্মেলন। হামলায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওই তরুনকে। তবে হামলা আগে সাংবাদিকদের হাতে লিখিত বক্তব্যের কপি বিতরণ করেন সাম্প্রতিক সময়ের আলোচিত এই তরুন রিজভী আহমেদ সিজার।

এই তরুণ বাংলাদেশের জনৈক রাজনীতিকের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দুই এজেন্টকে ঘুষ দিয়ে গ্রেফতার হয়েছিলেন বছরখানেক আগে। সেই মামলায় ঘুষ প্রদানের অভিযোগ স্বীকার করে নেয়ার পর গত সপ্তাহে নিউ ইয়র্কের একটি আদালত তাকে ৪২ মাসের কারাদন্ড দেয়। এই ঘটনায় বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয় যে, প্রধানমন্ত্রী পুত্রের ব্যক্তিগত গোপন তথ্য সংগ্রহের জন্যই এফবিআই এজেন্টকে ঘুষ দিয়েছিলেন ওই তরুন। এর বিনিময়ে তিনি এফবিআই এজেন্টদের কাছ থেকে প্রধানমন্ত্রী পূত্রের ব্যক্তিগত ব্যাংক তহবিলের হিসাব, বিভিন্ন ধরণের তৎপরতার রেকর্ডসহ অনেক তথ্য হাতিয়ে নিতেও সক্ষম হন বলে খবরে প্রকাশ। এছাড়া এফবিআই এজেন্টদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণেরও চেষ্টা করা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

এরই প্রেক্ষিতে জাসাস নেতার ছেলে শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় নিউ ইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস এর ফুডকোর্ট রেস্তোঁরায় সংবাদ সম্মেলন আহবান করেন। এই খবর পেয়ে নির্ধারিত সময়ের আগেই ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী ফুডকোর্ট রেস্তোঁরা ও আশপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় তারা প্রকাশ্যেই ঘোষণা দেন যে, আজ এখানে আমরা বাংলাদেশী স্টাইলে এই সংবাদ সম্মেলন প্রতিহত করবো। আওয়ামী লীগের এমন মারমুখী অবস্থানের খবর পেয়ে সংবাদ সম্মেলন দেড় ঘণ্টা বিলম্ব হয়। সন্ধ্যা ৭টার দিকে ওই তরুন দু’জন পুলিশ সদস্য বেষ্টিত হয়ে ঘটনাস্থলে আসেন। তার পিতা মোহাম্মদ উল্লাহ মামুন আগে থেকেই সেখানে বসা ছিলেন। তবে স্থানীয় বিএনপির কোন নেতাকে সেখানে দেখা যায়নি।

লিখিত বক্তব্যে অভিযুক্ত তরুন গণমাধ্যমে আসা তথ্যের সঙ্গে অনেক ক্ষেত্রেই বাস্তবতার মিল নেই বলে দাবি করেন। এতে তিনি তার নিজের অবস্থান ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততার যৌক্তিকতা তুলে ধরেন।

সিজার সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করার পর সেখানে ড. সিদ্দিকুর রহমান বলেন, রিজভী আহমেদ সিজার একজন সাজাপ্রাপ্ত আসামি। সে কোর্টের পারমিশন ছাড়া কিভাবে প্রেস কনফারেন্স করতে চায়? এ রকম একজন সাজাপ্রাপ্ত আসামিকে আমরা সংবাদ সম্মেলন করার সুযোগ দিতে পারি না। সংবাদ সম্মেলন করতে হলে তাকে কোর্টের পারমিশন নিয়ে আসতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2025