শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৭

স্টাচু অব লিবার্টি উড়িয়ে দেয়ার হুমকিতে তোলপাড় যুক্তরাষ্ট্র

স্টাচু অব লিবার্টি উড়িয়ে দেয়ার হুমকিতে তোলপাড় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্থাপত্য স্টাচু অব লিবার্টি উড়িয়ে দেয়ার হুমকির পর শুক্রবার বিকেলে এখান থেকে দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়। ৯১১ নম্বরে এক অজ্ঞাতব্যক্তি ফোন করে এ হুমকি দেয়ার পরই জরুরি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার দর্শনার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কেন্দ্রীয় ও স্থানীয় কর্তৃপক্ষ হুমকির বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে।

স্থানীয় সময় বিকেল তিনটার দিকে এ হুমকি পাওয়ার পরই নিউইয়র্ক পুলিশের বোমা স্কয়াড, হার্বার ইউনিট এবং জরুরি পরিষেবা বিভাগকে সেখানে মোতায়েন করা হয় এবং অনুসন্ধান শুরু হয়। অজ্ঞাতব্যক্তি ৯১১ নম্বরে ফোন করে লেডি লিবার্টি উড়িয়ে দেয়ার হুমকির পরই ন্যাশনাল পার্ক সার্ভিস কর্তৃপক্ষ সমস্ত দর্শনার্থী ও কমকর্তাকে ফেরিতে তুলে দেয়। পরে তল্লাশি চালিয়ে বোমার কোনো হদিস মেলেনি।

তবে হুমকির পর ২,৭০০ দর্শনার্থীকে ফেরিতে করে দ্বীপটি থেকে সরিয়ে নেয়া হয়। তারা তাদের মালপত্রও ফেলে যান। এখন আবার তাদের মালপত্র বুঝিয়ে দেয়ার পক্রিয়া শুরু হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026