বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৪

মা

মা

অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী

মা, তোমাকে মনে পড়ে

আজ যে বহুদিন

চলে গেছো মোদের ছেড়ে

ছিঁড়ে প্রাণের বীণ!

যাকে নিয়ে কষ্ট ছিল

তোমার জীবন ভর,

স্কুল ছেড়ে পালিয়েছিল

হারিয়ে ছিল ঘর,

কাঁদতে তুমি যে ছেলেটি

হয় নি বলে কিছু,

আটাশ বছর চোখের পানি

ছাড়ে নি যার পিছু,

যার কপালে ‘অ’ জুটে নি

অক্সফোর্ডে আজ সে,

যাও দেখে মা, কোটি তারা

ব্যথার আকাশে!

এ আনন্দ কষ্ট জাগায়

চোখে আনে জল,

কার তরে মা এ সুখ আমার

ফুল সনদ উপল?

কার গলাতে আমার মালা

পরিয়ে দেব আজ,

তুমি বিনে মধ্য দিনে

নেমেছে মা সাঁঝ!

ভাবছি কেবল তোমার কথা

উছলে হৃদয়-ভূমি,

এমন, মধু মাখা কষ্টক্ষণে

যাও তুমি মা চুমি!

আমি এখন লন্ডনে মা

সুখের নেই মা শেষ,

তোমায় ছাড়া ঘুম আসে না

যায় না বুকের ক্লেশ!

টাকা পয়সা গাড়ি বাড়ি

কাঁদে শুন্যে চায়?

অক্সফোর্ড আমায় প্রশ্ন করে:

“তোমার মা কোথায়!”

বলি আমি: ” মা মোর বুকে,

চোখে এবং ধ্যানে,

কলমে, এলমে, রক্তে

অশ্রুমাখা গানে!”

আশা ছিল অক্সফোর্ডে মা

থাকবে আমার সাথে,

সনদ নিতে যেতাম আমি

চুমি পা ও হাতে।

তুমি আমায় করতে আদর

টেনে নিতে বুকে,

আবেগে ও আনন্দে মা,

কাঁদতে তুমি সুখে!

ওসব আশা হয় নি পূরণ

তুমি গেলে চলে,

সুখের দিনে দুখ সাগরে

ভাসি চোখের জলে!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026