আমার বাবা
নজরুল ইসলাম হাবিবী
****************
আমার বাবা বাবাই ছিল
রাগ ছিল না তাঁর,
সারা জীবন কষ্ট করে
গড়েন এ সংসার।
কৃষি ছিল জমি ছিল
ছিল দোকান পাট,
তাঁর ব্যবসা আজও আছে
রমজান আলীর হাট।
দোকান শেষে বিলে গিয়ে
করত জমি চাষ,
এই নিয়মে জীবন কাটে
বহু বছর মাস ।
তাঁর ছেলেরা স্কুলে যায়
যায় ভার্সিটি কলেজ
এ ছিল তাঁর গর্ব বড়
বুকে ছিল তেজ।
বাবা ছিলেন সুখি মানুষ
হাসি খুশি মন,
নামাজ কুরআন সাথী ছিল
সারাটি জীবন ।
মানব সেবা করত বাবা
মিশত সবার সাথে,
হজ্জ করেছে, দান করেছে
নিত্য দুটি হাতে ।
দেখতে ছিল আলাভোলা
ছোট্ট শিশুর মত,
মোদের হাজার কসুর বাবা
মাফ করিয়া দিত।
আজ বাবা নেই, আছে তাঁহার
সফল কয় জন ছেলে,
ধন্য আমি আমার মালা
দিয়েছি তার গলে।
ভরসা আমার, মোর বাবা মা
রইবে আমার সাথে
এক বেহেস্তে, খোদার দয়ায়,
খোদার রহমতে।