শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৬

লাইভ সাক্ষাৎকার চলাকালে যুক্তরাষ্ট্রে নিহত দুই সাংবাদিককে গুলি করেছে তাদেরই সহকর্মী

লাইভ সাক্ষাৎকার চলাকালে যুক্তরাষ্ট্রে নিহত দুই সাংবাদিককে গুলি করেছে তাদেরই সহকর্মী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে টেলিভিশনে লাইভ সাক্ষাৎকার চলার সময় যে দুইজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সে ঘটনা ঘটিয়েছে তাদেরই সাবেক এক সহকর্মী।

২৬ আগস্ট বুধবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মনেটা শহরে এক বন্দুকধারী এই হত্যাকাণ্ড ঘটে। ব্রাইস উইলিয়াম নামে তাদের ঐ সহকর্মী তাদের ওপর গুলি চালায় বলে জানায় পুলিশ।

নিহতরা নারী টিভি রিপোর্টার অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড। তারা দুজন ডব্লিওডিবিজে সেভেন টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাম্যান ছিলেন। ব্রাইসও তাদের সাথে একসঙ্গে কাজ করতে ডব্লিওডিবিজে সেভেন টেলিভিশনে। তবে দুই বছর আগে কোন এক কারণে ব্রাইসে সেখান থেকে বরখাস্ত করা হয়।

টেলিভিশন স্টেশন ডব্লিউডিবিজে-সেভেন জানায়, পার্কার স্মিথ মাউন্টেইন লেকের কাছে ব্রিজওয়াটার প্লাজা শপিংমলে একজনের সাক্ষাৎকার নিচ্ছিলেন। তখনই তাদের হত্যা করা হয়। তবে এ হামলার কারণ এখনো জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026