শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৪

আইএস বিমান হামলায় এক হলেও আসাদ প্রশ্নে দ্বিমত ওবামা-পুতিন বৈঠক অনুষ্ঠিত

আইএস বিমান হামলায় এক হলেও আসাদ প্রশ্নে দ্বিমত ওবামা-পুতিন বৈঠক অনুষ্ঠিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ার চলমান সংকট নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভাগ্য নির্ধারণের প্রশ্নে একমত হতে পারেন নি তারা।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম বার্ষিক অধিবেশনের অবকাশে দু নেতা এ বৈঠকে বসেন। গতকাল সোমবার অনুষ্ঠিত এ বৈঠক চলে টানা দেড় ঘণ্টা। একজন মার্কিন সিনিয়র কর্মকর্তা এ বৈঠককে আগানো-পেছনে বলে অভিহিত করেছেন। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন একে গঠনমূলক বলে অভিহিত করেছেন। আবার এনবিসির মতে শীতল যুদ্ধে আবার ফিরে যাওয়া হিসেবেও দেখছে।

বৈঠকে শেষে পুতিন সাংবাদিকদের বলেন, আমার মতে অভিন্ন সমস্যা নিয়ে কাজ করার মতো একটি ভিত্তি তৈরি হয়েছে তবে, ভিন্ন মত রয়েই গেছে। তিনি আরো বলেন, আমাদের অভিন্ন অনেক কিছু রয়েছে এবং উদ্বেগের বিষয়ে কাজ করার মতো নিশ্চিত ক্ষেত্র রয়েছে।

মর্কিন কর্মকর্তারা বলছেন, বৈঠকে দু নেতা বলেছেন- সিরিয়া সংকট সমাধানের জন্য রুশ ও আমেরিকার সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা অব্যাহত থাকুক। তবে ওবামা ও পুতিন সিরিয়ায় আসাদের ভূমিকা প্রশ্নে মৌলিকভাবে দ্বিমত পোষণ করেছেন।

বৈঠকের আগে ওবামা ও পুতিন দু জনই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং দু জনই প্রেসিডেন্ট আসাদের বিষয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ভাষণে পুতিন বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএ’র বিরুদ্ধে লড়াইয়ে আসাদ হচ্ছেন একমাত্র অপশন এবং তিনি অত্যন্ত সাহসের সঙ্গে মুখোমুখি অবস্থানে থেকে সন্ত্রাস-বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন।

ওবামা আসাদকে স্বৈরাচারী শাসক এবং চলমান সংকটে আসাদের অপসারনে আইএস বিরোধী অভিযান কার্যকরের উপর গুরুত্বারোপ করেন। দুই নেতাই আইএস উপর বিমান হামলার ব্যাপারে একমত পোষণ করলেও আসাদের ব্যাপারে স্পষ্টতই দ্বিমত প্রকাশ করেছেন। আলোচনার ক্ষেত্র সৃস্টি হওয়ায় কূটনীতিকেরা এটাকে আলোচনা চালিয়ে যাওয়ার ও সংকট সমাধানের উপায় হিসেবে দেখছেন।

অবশ্য এনবিসি তাদের সংবাদে এটাকে কোল্ড ওয়ার হিসেবে উল্লেখ করেছে। এমনকি পুতিনের বক্তব্যে ওবামার চোখ মুখের ভঙ্গি কপাল ভাজ করে থাকা সব কিছু প্রদর্শন করে নতুন করে এনালাইসিস করে এই কোল্ড ওয়ারের ব্যাপারে রিপোর্ট করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026