শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৪

মেয়েদের নগ্ন ছবি আর ছাপাবে না প্লেবয়

মেয়েদের নগ্ন ছবি আর ছাপাবে না প্লেবয়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মেয়েদের নগ্ন ছবি আর না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিন প্লেবয়। নতুন মালিকানার পর অভিনব ভিন্নধারার পরিকল্পনার অংশ হিসেবে এ ঘোষনার কথা জানায় শীর্ষ থাকা এই ট্যাবলেট ম্যাগাজিন।

সম্প্রতি মালিকানা পরিবর্তনের পর থেকেই ম্যাগাজিনটির আমূল পরিবর্তন হতে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে বলে এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়

নতুন সিদ্ধান্ত মোতাবেক ম্যাগাজিনটি ইতোমধ্যে তাদের ওয়েবসাইট থেকে নগ্ন ছবি সরিয়ে নিয়ে, একে ফেসবুক বা টুইটারের মত একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপান্তরের চেষ্টা করছে।

পত্রিকাটির মালিকরা বলছেন, বর্তমান সময়ে ইন্টারনেটের কারণে নগ্নতা এখন বড্ড সেকেলে হয়ে গেছে। তাছাড়া পর্নোগ্রাফিও এখন আর আগের মতো ব্যবসায়িকভাবে লাভজনক নয়।

এক পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৭০ সালে ম্যাগাজিনটির সার্কুলেশন ছিল ৫৬ লক্ষ কপি, যা এখন নেমে এসেছে মাত্র ৮ লক্ষতে।তবে, সামনের দিনগুলোতে মেয়েদের নগ্ন ছবি না ছাপলেও, আবেদনময় ছবি ছাপানো অব্যাহত রাখবে পত্রিকাটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026