বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৪

কবিতা: সুখ-শান্তি

কবিতা: সুখ-শান্তি

সুখ-শান্তি

মাহফুজ সাদি

সুখ যজ্ঞে মন্ত্র-তন্ত্র হয়েছে ঢের

সেই অসুখেই গিয়েছ ঘুরে ফের।

 

শাস্ত্র জ্ঞানে না করে যথার্থ সম্মান

সুসুপ্তেরা মরেছে করে অভিমান।

 

উপেক্ষায় ব্যর্থ শত শান্তি প্রয়াস

হতাশার বাস, সর্বাঙ্গে মূর্ত ত্রাস!

 

প্রশান্তির বাণী শেনাচ্ছ তুমি আজ

তবু ললাটে দেখ অশান্তির ভাঁজ।

 

দিনের আলোতে মগজে দিয়ে খিল

নিকশ অন্ধকারে ছুড়ছ কেন ঢিল?

 

ভাগ্যবদলে নিজেকে পাল্টায় না যে

খোদার রহমও কভু পায় না সে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026