রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬

নিউইয়র্কে মুসলিম নারী বিচারক

নিউইয়র্কে মুসলিম নারী বিচারক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিচারক হিসেবে প্রথমবারের মতো কোনো মুসলিম নারী নির্বাচিত হয়েছেন। তাঁর নাম ক্যারোলিন ওয়াকার ডিয়ালো। নগরীর সিভিল বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

ব্রুকলিনের বাসিন্দা কৃষ্ণাঙ্গ ক্যারোলিন গত মঙ্গলবার নির্বাচনে জয়ী হওয়ার পর এখানকার মুসলিম অভিবাসীরা রীতিমতো উৎসবে মেতে উঠেছেন। তাৎক্ষণিকভাবে ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় তাঁর সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা তাঁকে অভিনন্দন জানাতে সেখানে ভিড় করেন। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্যারোলিন বলেন, প্রথম মুসলিম নারী বিচারক নির্বাচিত হওয়ায় তিনি আনন্দিত-উৎফুল্ল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026