মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫

ফেসবুক-ভাইবার

ফেসবুক-ভাইবার

মাহবুবা চৌধুরী

যানজটের এই ব্যস্ত শহর

যায় না হাঁটা চলা

বাধ্য হয়ে ভাইবারে তাই

একটু কথা বলা।

 

ভাইটা থাকে লন্ডনে আর

বোনটা থাকে দূরে

তাই তো মনের কষ্টগুলো

খাচ্ছে কুরে কুরে।

 

ফেসবুকে রোজ বার্তা পাঠায়

ছবিও পাঠায় কতো

ভাইবারে রোজ বলছি কথা

সঙ্গে থাকার মতো।

 

অনেক সুখে কাটছিল দিন

হঠাৎ নোটিশ জারি

ফেসবুকে আজ হচ্ছে নাকি

বড্ড বাড়াবাড়ি।

 

ভাইবারে আর হয় না কথা

দিচ্ছে সেথায় তালা

ফেসবুক এখন বন্ধ আছে

তাই তো বুকে জ্বালা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026