শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২০

মুসলিম শরনার্থী ঠেকাতে এবার মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন যুক্তরাষ্ট্রে

মুসলিম শরনার্থী ঠেকাতে এবার মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন যুক্তরাষ্ট্রে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের বহুল সমালোচিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার মুসলমানদের যুক্তরাষ্ট্রে শরনার্থী হওয়া ঠেকাতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন করেছেন রিপাবলিকান দলের আরেক মনোনয়নপ্রত্যার্শী এবং কেন্টাকি অঙ্গরাজ্যের সিনেটর র্যান্ড পল। উত্থাপিত বিলে তিনি ৩২টি দেশকে অতিঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে এসব দেশ থেকে উদ্বাস্তু গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বলেছেন।

অবশ্য এই ৩২টি দেশের তালিকায় দুনিয়ার প্রায় সকল মুসলিম-প্রধান দেশের পাশাপাশি রাশিয়ার নামও রয়েছে। আর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের নাম তো আছেই। রিপাবলিকান আধিক্যোর মার্কিন কংগ্রেসে এই বিলপাশ হলে বাংলাদেশী নাগরিকদের যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় লাভ কঠিন হয়ে পড়বে।

এদিকে আগের যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিতর্কিত মন্তব্যের বিরূদ্ধে দুনিয়া জুড়ে সমালোচনার ঝড়ের মধ্যেই গতকাল যুক্তরাজ্যের মুসলমানদের বিরূদ্ধে নতুন কামান দেগেছেন ডোনাল্ডট্রাম্প । এদিন তিনি বলেছেন, যুক্তরাজ্যে গুরুতর মুসলিম সমস্যা রয়েছে। সেখানকার মুসলমানরা সেনাবাহিনীতে যোগদানের চেয়ে আইএস এ যোগ দেয় বেশি।

অপরদিকে এ ধরণের বিতর্কিত কথাবার্তার প্রতিবাদ জানাতে গতকাল নিউইয়র্কের ম্যানহাটনে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারের সামনে বিপুল সংখ্যক প্রতিবাদী মানুষ সমাবেশ করে। তারা ট্রাম্পের বিরূদ্ধে বিভিন্ন রকম প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং শ্লোগান দেয়। উদ্বাস্তু আগমন আইনের আওতায় জঙ্গিদের আগমন বন্ধ করুন শিরোনামের এই বিলে সিনেটর র্যান্ড পল তাঁর তৈরীকৃত তালিকার ৩২টি দেশ থেকে উদ্বাস্তু বাছাই প্রক্রিয়ায় কড়াকড়ি নিশ্চিত করতে ৬টি বিশেষ শর্তারোপের প্রস্তাব করেছেন।

এসব শর্তের মধ্যে রয়েছে আশ্রয় প্রার্থীর ব্যাক্তিগত ইতিহাস পর্যালোচনা, তার কর্মকান্ডের নিবিড় পর্যবেক্ষণ ইত্যাদি। রিপাবলিকান মনোনয়ন দৌড়ে খানিকটা পিছিয়ে থাকা এই সিনেটর দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে প্রয়োজনীয় পূর্ব-প্রস্তুতি নিশ্চিত করতেই তিনি বিলটি উত্থাপন করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026