শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২০

কলম্বিয়ায় গাঁজা বৈধ তবে অবৈধ ব্যবহারের জন্য নয়

কলম্বিয়ায় গাঁজা বৈধ তবে অবৈধ ব্যবহারের জন্য নয়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কলম্বিয়ায় গাঁজার অবৈধ উৎপাদন দীর্ঘদিন ধরেই একটি বড় ধরনের সমস্যা। দেশটিতে মাদক সেবনজনিত রোগের সংখ্যাও নেহাত কম নয়। তবে চিকিৎসাকাজে গাঁজার ব্যবহার বৈধ করেছে কলম্বিয়া। খবর বিবিসির।

১৯৮৬ সালে প্রণীত একটি আইনে চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণায় গাঁজার উৎপাদন, রপ্তানি ও বিক্রি বৈধ করা হয়। কিন্তু দেশটিতে অবৈধ গাঁজা উৎপাদন কখনো বন্ধ হয়নি। এবার সেদিকে নজর রাখতে চাইছে সরকার।

এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। ওই ডিক্রিতে স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রেসিডেন্ট সান্তোস। তিনি মনে করছেন, সরকারের এ পদক্ষেপের মধ্য দিয়ে রোগ নিরাময়ে গাঁজার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হলো। আর এদিক থেকে নেতৃত্বদানকারী দেশগুলোর তালিকায় যুক্ত হলো কলম্বিয়া।

সান্তোস বলেন, চিকিৎসাকাজে গাঁজার ব্যবহার বৈধ করলেও অবৈধ উৎপাদন রোধে সরকারি চেষ্টা অব্যাহত থাকবে। নতুন ডিক্রি অনুযায়ী, গাঁজা উৎপাদন করতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই চেতনানাশক নিয়ন্ত্রণ বোর্ড ন্যাশনাল নারকোটিকস কাউন্সিলে (এনএনসি) আবেদন করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026