বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯

নামাজ পড়তে চাওয়ায় ১৯০ মুসলমান চাকরিচ্যুত যুক্তরাষ্ট্রে

নামাজ পড়তে চাওয়ায় ১৯০ মুসলমান চাকরিচ্যুত যুক্তরাষ্ট্রে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কাজের সময়ের ফাকে নামাজের জন্য সময় চাওয়ায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে ১৯০ জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। মঙ্গলবার কলোরাডোর ফোর্ট মরগানে অবস্থিত কারগিল মিট সলিউশন নামের মাংস প্রক্রিয়াজাত ও বিপনন প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এ নিয়ম পরিবর্তন করেছেন। যারা নামাজ পড়তে চায়, তাদেরকে বাসায় যেয়েই নামাজ পড়তে বলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিতে কর্মরত দুই শতাধিক মুসলমান গত মাসে কর্মবিরতি শুরু করে। এসব মুসলমানদের মধ্যে অধিকাংশই সোমালিয়ার অভিবাসী।

আমেরিকায় মুসলমানদের সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (কাইর) জানিয়েছে, এর আগে কারগিল মিট সলিউশন মুসলমান কর্মচারীরা নামাজ পড়তে পারতেন। এমনকি মুসল্লিদের জন্য নামাজের জায়গাও করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।

কাইরের নির্বাহী পরিচালক জায়লানি হুসেইন জানান, তারা শ্রমিকদের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করেছেন। কিন্তু ১০ দিন কর্মবিরতির পর মঙ্গলবার প্রতিষ্ঠানটি ১৯০ জন মুসলমানকে চাকরিচ্যুত করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026