সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩

ট্রাম্পের সমাবেশ থেকে বের করে দেওয়া হল মুসলিম নারী রোজ হামিদকে

ট্রাম্পের সমাবেশ থেকে বের করে দেওয়া হল মুসলিম নারী রোজ হামিদকে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসলাম ও অভিবাসীবিরোধী হিসেবে বক্তব্যের জন্য সমালোচিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ থেকে এবার একজন মুসলিম নারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে সাউথ ক্যারোলাইনার রোড হিলে সমাবেশ করেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প। ওই সমাবেশেই উপস্থিত হয়েছিলেন রোজ হামিদ নামে ওই মুসলিম নারী।

টেলিভিশন চিত্রে দেখা যায়, হিজাব পরিহিত রোজ একটি গেঞ্জি পড়ে বসেছিলেন সমাবেশে, তাতে লেখা ছিল- সালাম, আমি শান্তির জন্য এসেছি। সমাবেশে যখন সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছুটে মানুষদের আইএস জঙ্গিদের সমর্থক বলছিলেন ট্রাম্প, তখন ৫৬ বছর বয়সী রোজ নীরবে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানান।

এসময় তার পাশে বসে থাকা ব্যক্তিরা রোজকে বিদ্রুপ করতে থাকলে রোজও পাল্টা উত্তর দিচ্ছিলেন। এর মধ্যেই চিৎকার-চেঁচামেচি শুরু হওয়ার পর ছুটে আসেন নিরাপত্তা রক্ষীরা। তারা সমাবেশ থেকে এই মুসলিম নারীকে বের করে দেন। রোজ সিএনএনকে বলেন, এটা সত্যি দুঃখজনক যে আমাকে নীরবেও প্রতিবাদ জানাতে দেওয়া হল না। আমার কাছে না কি বোমা রয়েছে। এমন কথাও বলেছেন রিপাবলিকান পার্টির সমর্থকরা।

তবে রিপাবলিকান পার্টির কয়েকজন সমর্থক দুঃখ প্রকাশ করলেও নিরাপত্তা রক্ষীরা তাকে থাকতে দেয়নি বলে জানান তিনি। রোজকে বের করে দেয়ার পর ট্রাম্প সমাবেশে বক্তৃতায় বলেন, এখানেও আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিশ্বাস করা যায় না। এভাবেই ওরা আমাদের পরিবেশ নষ্ট করছে।

ট্রাম্পের সমালোচনা করে রোজ বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে ট্রাম্পের ওই সব কথাবার্তা দায়ী,যা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থি।

এর আগে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিয়ে অশালীন মন্তব্যের জন্য সমালোচনায়ও পড়তে হয়েছে তাকে। এদিকে দি কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স রোজের সঙ্গে আচরণের জন্য ক্ষমা চাইতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026