সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩

জাতিসংঘের মহাসচিব হতে আগ্রহী প্রেসিডেন্ট বারাক ওবামা

জাতিসংঘের মহাসচিব হতে আগ্রহী প্রেসিডেন্ট বারাক ওবামা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এ বছরই ক্ষমতা থেকে বিদায় নেবেন বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ থেকে বিদায়ের পর ক্ষমতাধর এই রাষ্ট্রনেতা জাতিসংঘের মহাসচিব হতে চান। প্রেসিডেন্ট হিসেবে অবসর নেয়ার পর ওবামা জাতিসংঘের মহাসচিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। রোববার যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিদায়ী প্রেসিডেন্ট ইতোমধ্যে এ বিষয়ে নিয়ে তার দল ডেমোক্রাটিক পার্টি, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে প্রথম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

জাতিসংঘের মহাসচিব হিসেবে দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুনের দ্বিতীয় মেয়াদের সময় শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এর মাত্র ২১ দিন পরই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও দ্বিতীয় মেয়াদে ক্ষমতার সময় শেষ হয়ে যাবে। আর এতে করে খুব সহজেই তিনি ওই পদের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।

এরপরই মার্কিন গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হতে থাকে। তবে এর বিরোধিতা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি মার্কিন প্রেসিডেন্টের জাতিসংঘ মহাসচিব হওয়ার বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছেন। আর এ উদ্দেশ্যে তিনি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে বিরোধিতা শুরু করেছেন।

ওবামার পরিকল্পনা জানার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এর তীব্র বিরোধিতা করে বলেছেন, ওবামার শাসনামলে দীর্ঘ আট বছর ইসরায়েল বরাবরই উপেক্ষিত হয়েছে। আর এখন তিনি আন্তর্জাতিক ফোরামে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে জটিল পরিস্থিতি তৈরি করতেই জাতিসংঘের শীর্ষ স্থান দখল করতে চাচ্ছেন। তার এই কল্পনা কখনই বাস্তবায়ন হওয়া উচিত নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026