সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩

এবার মার্কিন গোয়েন্দা প্রধানের অ্যাকাউন্ট হ্যাক

এবার মার্কিন গোয়েন্দা প্রধানের অ্যাকাউন্ট হ্যাক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেম ক্ল্যাপারের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেছে ক্র্যাকা ছদ্মনামের এক কিশোর। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

এএফপি বলছে, এই ক্র্যাকা হচ্ছে ক্র্যাকাস উইথ অ্যাটিচিউড নামের একটি দলের সদস্য। এই দলটি এর আগে গোয়েন্দা বিভাগের পরিচালকের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেছিল। এই গ্রুপের অধিকাংশ হ্যাকার কিশোর ও স্কুলপড়ুয়া।

মাস খানেক আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র পরিচালক জন ব্রেনানও একই ঘটনার শিকার হয়েছিলেন। ক্র্যাকা ছদ্মনামের ওই কিশোরে এই হ্যাকিংয়ের কথা দাবি করেছে। তার দাবি, ক্ল্যাপারের বাড়ির টেলিফোন, ইন্টারনেট অ্যাকাউন্ট, মেইল অ্যাকাউন্ট এমনকি তাঁর (ক্ল্যাপারের) স্ত্রীর ইমেইল অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। গোয়েন্দা সংস্থার মুখপাত্র ব্রায়ান হালে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত, আমরা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক অনলাইন ম্যাগাজিন মাদারবোর্ডকে ক্র্যাকা বলেছে, সে ক্ল্যাপারের ভেরিজন (ওয়্যারলেস সেবাদাতা প্রতিষ্ঠান) অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে দিয়েছে, যাতে তাঁর কাছে আসা কলগুলো ক্যালিফোর্নিয়া ভিত্তিক ‘ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট’ আন্দোলনের সঙ্গে যুক্ত লোকজন জানতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026