রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪

যুবতিকে নগ্ন হাঁটতে বাধ্য করা হলো নিউ ইয়র্কের রাস্তায়

যুবতিকে নগ্ন হাঁটতে বাধ্য করা হলো নিউ ইয়র্কের রাস্তায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অন্য পুরুষদের কাছে এসএমএস পাঠানোর দায়ে গার্লফ্রেন্ডকে মারধোর করে নিউ ইয়র্কের ম্যানহাটনের রাস্তায় নগ্ন করে হাঁটতে বাধ্য করেছে এক ব্যক্তি। এমনকি, পুরো ঘটনাবলী ক্যামেরায় রেকর্ডও করে রাখে ওই জ্যাসন মেলো নামে ওই ব্যক্তি। পরে ভিডিও ফুটেজটি প্রকাশ করা হয় অনলাইনে।

নিউ ইয়র্ক পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি। জ্যাসন মেলোর ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, ২২ বছর বয়সী ওই যুবতী শীতের সকালে স্রেফ জুতা আর তোয়ালে পরে রাস্তায় হাঁটছে। তার পেছনে স্প্যানিশ ভাষায় অপমানজনক মন্তব্য করে চলছে মেলো। এক পর্যায়ে মেয়েটির পরনের তোয়ালেও কেঁড়ে নেয় সে। স্প্যানিশ ও ইংরেজি ভাষায় মেলোকে বলতে শোনা যায়, ‘তোমার তোয়ালে ছুড়ে ফেল। লজ্জার মূল্য চুকাও।’

ভিডিও ধারণকারী ব্যাক্তিটি অভিযোগের সুরে বলতে থাকে, সে এ মেয়েটির সঙ্গে পরিবার বুনতে চেয়েছিল। কিন্তু ওই মেয়ে আরও ৭ পুরুষের সঙ্গে কথা বলে। মেয়েটিকে বিদ্রপ করার পাশাপাশি তাকে সতর্ক করে দিয়ে জ্যাসন মেলো বলতে থাকে, এ ভিডিও অনলাইনে প্রকাশ করা হবে।

মেলোকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে হামলা, বলপ্রয়োগ ও মানহানির অভিযোগ আনা হয়েছে। তার ভিডিও অনেক নিউজ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তবে সেখানে মেয়েটির চেহারা অস্পষ্ট করে দেয়া হয়েছিল। এ ভিডিও প্রকাশের পর নিউ ইয়র্ক সিটি ফার্স্ট লেডি কার্লাইন ম্যাক্রে নির্যাতনের শিকার নারীদের মনে করিয়ে দেন, নারীদের ন্যায়বিচার পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, ভিডিওটিতে নিজের স্ত্রীকে মৌখিক নির্যাতন, বাধ্যতামূলক অবমাননা ও হয়রানি করতে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তিকে। এ ভিডিও অনলাইনে প্রকাশের অর্থ নির্যাতনকে চিরন্তন করা, যা নিউ ইয়র্ক সিটি সহ্য করে না। কার্লাইন ম্যাক্রের সহযোগিরা বলছেন, তারা এ বিষয় নিয়ে বেশি কথা বলতে চাননি।

কারণ, এতে আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষিত হবে। ভিডিওটি আরও মানুষ শেয়ার করবে। ফলে ওই নারী ও তার ছোট্ট শিশুর জীবনে এটি দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।

গত সপ্তাহের রবিবার ঘটনাটি ঘটলেও, ২২ বছর বয়সী ওই নারী পুলিশকে সোমবার ঘটনাটি নিয়ে অভিযোগ করে। ওই নারী বলেন, আমার ৩ মাস বয়সী শিশুর সামনে আমাকে মেরেছে মেলো। এমনকি প্রকাশ্যে তোয়ালে পরে না হাঁটলে, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল সে। তার চেহারায় কালশিটে ও আঘাতের চিহ্ন তখনও স্পষ্ট ছিল। কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। মেলোর পক্ষে মন্তব্য করার জন্য তার কোন আইনজীবী আছে কিনা, তা পরিষ্কার ছিল না।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026