শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫

এক টুকরা প্লাস্টিকের জন্য ৫৫ দেশ থেকে চকলেট সরিয়ে নিচ্ছে মার্স

এক টুকরা প্লাস্টিকের জন্য ৫৫ দেশ থেকে চকলেট সরিয়ে নিচ্ছে মার্স

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মাত্র একটি চকলেট বারে প্লাস্টিক পাওয়ার পর ৫৫টি দেশ থেকে পণ্য তুলে নিচ্ছে মার্স। যুক্তরাষ্ট্রের চকলেট প্রস্তুতকারী কোম্পানি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে।

মার্স বলেছে, নেদারল্যান্ডসের কারখানায় উৎপাদিত তাদের চকলেট পণ্য যেসব দেশের যায়, সেসব দেশের বাজার থেকে তা সরিয়ে আনা হচ্ছে। নেদারল্যান্ডসের কারখানায় উৎপাদিত মার্সের চকলেট ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হয়। এর মধ্যে যে ৫৫টি দেশ থেকে পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে, তার অধিকাংশই ইউরোপের।

গত ৮ জানুয়ারি জার্মানির এক ভোক্তা মার্সের স্নিকার্স কিনে তাতে প্লাস্টিক পেয়েছিলেন। ওই নারী তা মার্সের কারখানায় পাঠিয়ে দিয়েছিলেন। এরপরই পণ্য সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিল কোম্পানিটি। নেদারল্যান্ডসের খাদ্য নিরাপত্তা দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্নিকার্স, মার্স, মিল্কি ওয়ে, সেলেব্রেশন, মিনি মিক্স পণ্যগুলো সরিয়ে নেওয়া হচ্ছে বলে কোম্পানিটি জানিয়েছে।

পণ্য সরানোর কারণ ব্যাখ্যা করে মার্স নেদারল্যান্ডসের এক মুখপাত্র বলেছেন, আর কোনো স্নিকার্সে প্লাস্টিক রয়েছে কি না, তা আমরা নিশ্চিত নই। তবে মানের প্রশ্নে আমরা আপস করতে রাজি নই, তাই সব পণ্য সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। মার্সকে কী পরিমাণ চকলেট বাজার থেকে তুলে নিতে হচ্ছে এবং তাতে তাদের ব্যবসায়িক ক্ষতির পরিমাণ কত দাঁড়াবে, তার কোনো পরিসংখ্যান দেননি কোম্পাটির মুখপাত্র।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026