বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৭

হিলারির শেষ দফা ইমেইল প্রকাশ

হিলারির শেষ দফা ইমেইল প্রকাশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের দায়িত্ব-সংশ্লিষ্ট ই-মেইলগুলোর শেষ দফা সর্বসমক্ষে প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ওই ই-মেইলগুলো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেন তিনি। দফায় দফায় এগুলো প্রকাশ করা হয়।

হিলারি আশা করছেন, এর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমালোচনার অবসান ঘটবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, শেষ দফায় তিন হাজার ৮০০ পাতার ওই মেইল প্রকাশ করা হয়েছে। ই-মেইলের মোট পাতা ছিল ৫২ হাজার। সেখান থেকে সুচারুভাবে খতিয়ে দেখা এবং কিছু ক্ষেত্রে সম্পাদনার আশ্রয় নেওয়া মেইল রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় ব্যক্তিগত ই-মেইল ঠিকানা ব্যবহার করে সমালোচিত হন হিলারি ক্লিনটন। অভিযোগ ওঠে, রাষ্ট্রীয় কোনো গোপন তথ্য ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে তিনি পাঠাতে চেয়েছেন। হিলারি ক্লিনটনের সমালোচকদের মধ্যে রিপাবলিকান পার্টির নেতা-কর্মীর সংখ্যাই বেশি। তাঁরা হিলারির নৈতিকতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026