মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯

কবিতা: জীবনের নাম

কবিতা: জীবনের নাম

অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী

জীবন জনম জয় কর হে

জ্ঞানের দীপ্তি দিয়ে,

শিখতে থাক জানতে থাক

জগত জাগাও হিয়ে।

শব্দ কলম বলবে কথা

বলবে কথা কাজ,

বংশ টাকা পদ পদবীর

কেনই এত সাজ?

চাঁদ বলে না “চন্দ্র আমি

দেখ আলোর রূপ”,

ধূপ জ্বলিয়া গন্ধ বিলায়

কয় না “আমি ধূপ”।

সূর্য নীরব জ্বলে করে

বিশ্ব আলোকিত,

বাজায় না সে বাদ্য নিজের

গায় না কীর্তি যত।

ফুল বলে না “পুষ্প আমি

হাসাই জগত জন”,

সুবাসেতে ভোমরা বিভোর

বেড়ায় ফুলের বন।

বৃক্ষ দানে লক্ষ ফলার

খাদ্য বিরামহীন,

তেমনি তুমি কাজ করে যাও

ধরায় রাত্রিদিন।

মানুষ তোমায় করবে প্রকাশ

গাইবে তোমার গান,

তোমার তরে কাঁদবে মানুষ

কাঁদবে জগৎ প্রাণ ।

মরন হরণ চরণ তলে

স্মরবে সর্বদাই,

পাবে তুমি স্রষ্টা শরণ

স্বর্গ তোরণ ঠাঁই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026