শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০০

ক্রিমিনাল ব্যতিত বহিস্কারের পক্ষে নয় নিউইয়র্ক সিটি প্রশাসন

ক্রিমিনাল ব্যতিত বহিস্কারের পক্ষে নয় নিউইয়র্ক সিটি প্রশাসন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউইয়র্ক সিটিতে ৫ লাখের অধিক অবৈধ ইমিগ্র্যান্ট রয়েছে। এদেরকে যাতে কেই বহিস্কার করতে না পারে , সে জন্যে সকলকে পরিচয়পত্র দেয়া হচ্ছে। সে পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংকে একাউন্ট খোলাও সম্ভব হচ্ছে। চলতি পথে পুলিশকেও দেখানো যাচ্ছে ঐ পরিচয় পত্র।

ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সদা সতর্কতা অবলম্বনের অঙ্গিকারের পরিপূরক হিসেবে গত বছরও নিউইয়র্ক সিটি প্রশাসন বন্দি ইমিগ্র্যান্টদের ফেডারেল প্রশাসনে হস্তান্তরে ধীর গতি অবলম্বন করে। গত বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসে ৯৪৪ বন্দিকে চেয়েছিল ফেডারেল কর্র্তৃপক্ষ। কিন্তু নানা ছুতানাতায় মাত্র ২১৯জনকে হস্তান্তর করা হয়। এদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগের বছর এ ধরনের অনুরোধ এসেছিলেন ৩২০৪ জনের। এরমধ্যে হস্তান্তর করা হয় ২০১৬ জনকে। এরা সকলেই গুরুতর অপরাধে জেলে ছিলেন। সিটিজেনশিপ নেয়ার আগে গুরুতর অপরাধে দন্ডভোগের পর সকল ইমিগ্র্যান্টকে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের এ আইন তৈরী হয়েছে ১৯৯৬ সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমলে।

অপরদিকে নিউইয়র্ক সিটিতে বসবাসরত ইমিগ্র্যান্টদের কোনভাবেই ফেডারেল অথরিটির নিকট হস্তান্তর না করার বিধি তৈরী হয়েছে ২০০৪ সালের অক্টোবরে। বর্তমান মেয়র বিল ডি ব্লাসিয়োও এ আইনকে সমুন্নত রাখতে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। তবে, যেসব ব্যক্তি কম্যুনিটির জন্যে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ তাদের রক্ষায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026