রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪

এমিরেটসের ভবিষ্যৎ শিল্পী’ প্রতিযোগিতা শুরু

এমিরেটসের ভবিষ্যৎ শিল্পী’ প্রতিযোগিতা শুরু

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সারা বিশ্ব থেকে প্রতিভাবান শিল্পী অন্বেষণে ‘ভবিষ্যৎ শিল্পী’ প্রতিযোগিতা ২০১৪ শুরু হচ্ছে। এমিরেটস এয়ারলাইনের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম- এমিরেটস স্কাইওয়ার্ডস বিশ্বব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করছে। চতুর্থবারের মতো আয়োজিত প্রতিযোগিতাটি বিশ্বের সব শিল্পীদের জন্য উন্মূক্ত থাকবে।

তিনটি বিভাগে প্রতিযোগিদের কাছ থেকে শিল্পকর্ম আহ্বান করা হয়েছে। বিভাগগুলি হলো- ফটোগ্রাফি/ডিজিটাল মিডিয়া, পেইন্টিং/ইলাস্ট্রেশন এবং থ্রিডি (ভাস্কর্য, সিরামিক ও গ্লাস)।
স্কাইওয়ার্ডসের চারটি সদস্যপদ কার্ডের জন্য চারটি শ্রেষ্ঠ শিল্পকর্মকে নির্বাচিত করা হবে। বিজয়ী প্রতিযোগীদের শিল্পকর্মের ছবি স্থান পাবে এমিরেটস স্কাইওয়ার্ডস মেম্বারশিপ কার্ডে। প্রতিযোগিতায় অংশ নিতে শিল্পকর্ম ২০ জুলাই, ২০১৩ এর মধ্যে পাঠাতে হবে। প্রাথমিকভাবে বাছাই করা শিল্পকর্মগুলোর মূল্যায়ন করবেন অভিজ্ঞ জুরি সদস্যরা। এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যরা ১-১৬ সেপ্টেম্বর, ২০১৩ তাদের ভোট দিতে পারবেন। ওই মাসের শেষেই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

প্রসঙ্গত, স্কাইওয়ার্ডসের সদস্য সংখ্যা বর্তমানে ৯০ লাখ। এছাড়াও বিজয়ীরা প্রত্যেকে পাবেন পাঁচ হাজার মার্কিন ডলার। শিল্পকর্মগুলো শিল্পীর নামসহ অনলাইন, অফলাইন যোগাযোগ মাধ্যম এবং প্রচারণা মাধ্যমেও স্থান পাবে।   প্রতিযোগিতার পূর্ণ বিবরণ পাওয়া যাবে www.http://ekskywardsfutureartists.com/  এই ওয়েবসাইটে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026