বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৫

ডাইনোসরের চোরাই ফসিল ফেরত দিল যুক্তরাষ্ট্র

ডাইনোসরের চোরাই ফসিল ফেরত দিল যুক্তরাষ্ট্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চোরাচালানীদের মাধ্যমে মঙ্গোলিয়া থেকে আসা ডাইনোসরের ডিমসহ অন্যান্য ফসিলের একটি সংগ্রহ ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। ভুয়া কাগজপত্রের মাধ্যমে এগুলো যুক্তরাষ্ট্রে পাচার হওয়ার পর বাজেয়াপ্ত করে মার্কিন কর্তৃপক্ষ।

গেল তিন বছরে যুক্তরাষ্ট্র ডাইনোসরের ২৩টি ফসিল মঙ্গোলিয়াকে ফেরত দিয়েছে। এই সংগ্রহের মধ্যে প্রায় পূর্ণ ব্যাকট্রোসোরাসের কঙ্কাল এবং খুবই বিরল আলিওরেমাসের খুলিও রয়েছে, যার সঙ্গে টাইরানোসোরাস প্রজাতির ডাইনোসরের সম্পর্ক রয়েছে।

২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ডজনেরও বেশি বেআইনি ভাবে আসা ডাইনোসরের ফসিল মঙ্গোলিয়াকে ফেরত দিয়েছে। মঙ্গোলিয়ায় পৃথিবীর সর্ববৃহৎ ডাইনোসরের বেশ কিছু ফসিল পাওয়া গেছে।

২০১৪ সালে এটি নিউ জর্সির নিউওয়ার্কে পাঠানো হয়। এটির কাজগপত্রে দাবি করা হয়, এটি একটি প্রতিরূপ (রেপ্লিকা) এবং ফ্রান্স থেকে পাঠানো হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, খুলিটি আসল এবং এটি মঙ্গোলিয়া থেকে এসেছে।

যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, বিরল আলিওরেমাসের খুলিটির আনুমাণিক ৭ কোটি বছর আগের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026