শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে নিজের দু’সন্তানই ভোট দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্পকে। এ কথা ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন। তার দু’সন্তান ইভানকা (৩৪) ও এরিক (৩২) সময়মতো ভোটার তালিকায় নাম তোলেন নি। এ কারণে তারা ভোট দিতে পারছেন না।
উল্লেখ্য, প্রায় ১০ মাস আগে তাদের পিতা ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থিতা প্রকাশ করেন। ফলে ভোটার হওয়ার জন্য তারা মোটামুটি এক বছরের কাছাকাছি সময় পেয়েছিলেন। কিন্তু তা তারা কাজে লাগান নি। ফক্স নিউজকে এ বিষয়ে নিজেই বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমার ওই দুই সন্তান নিয়ম সম্পর্কে সচেতন ছিল না। তারা সময়মতো ভোটার তালিকায় নাম নিবন্ধিত করে নি। এ জন্য তারা এখন খুব বেশি লজ্জিত। তিনি বলেন, আমি মনে করি তাদের হাতে এক বছরের মতো সময় ছিল। এ সময়ে তারা নাম নিবন্ধিত করাতে পারতো। তাই আমি মনে করি এরিক ও ইভানকা ভোট দিতে পারবে না।