বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৫

ট্রাম্পের বক্তব্যের কঠোর সমালোচনা করলেন প্রিয়াঙ্কা চোপড়া

ট্রাম্পের বক্তব্যের কঠোর সমালোচনা করলেন প্রিয়াঙ্কা চোপড়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালী মানুষের তালিকায় নাম উঠেছে প্রিয়াঙ্কার।সেই তালিকায় আছেন ট্রাম্পও। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে হাজির ছিলেন দুজনেই।

মঞ্চেই রিপাবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ ঝাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। তার মুসলিম বিদ্বেষী মন্তব্যের কঠোর সমালোচনা করলেন বলিউড অভিনেত্রী ও মার্কিন টিভি সিরিয়াল কোয়ানটিকো এই তারকা।

আমেরিকায় আসা মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করার ডাক দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের প্রার্থী হওয়ার দৌড়ে প্রায় এগিয়ে যাওয়া ধনকুবে’র বিরুদ্ধে প্রিয়াঙ্কার এ ক্ষোভ।

এ অভিনেত্রী বলেছেন, কাউকে নিষিদ্ধ করা যায় না, এটাই আমার স্পষ্ট মত । কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে তকমা দেগে দেয়া সত্যিই আদিম বন্য মানসিকতার বহিঃপ্রকাশ।

প্রিয়াঙ্কার বক্তব্য ছিল, ঘরোয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা এতই জটিল হয়ে উঠেছে যে, সেই সন্ত্রাসবাদের কোনো মুখ হয় না। ট্রাম্পের বিরুদ্ধে শুধু প্রিয়াঙ্কাই মুখ খোলেননি, তার বিতর্কিত মন্তব্যের নিন্দা করেছেন জর্জ ক্লুনি, তার স্ত্রী আমালের মতো খ্যাতি সম্পন্ন মানুষরাও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026