মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১১

মুসলমান হলেও সাদিক খান ব্যতিক্রম বললেন ডোনাল্ড ট্রাম্প

মুসলমান হলেও সাদিক খান ব্যতিক্রম বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় মুসলমানদের প্রবেশ নিষিদ্ধের ক্ষেত্রে নমনীয় মনোভাব পোষণ করেছেন।

লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খানের প্রতিক্রিয়ার জবাবে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞা একটি প্রস্তাবনা ছিল মাত্র।

সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধর্মবিশ্বাসের কারণে তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না।

ট্রাম্প বলেছেন, মুসলমান হলেও সাদিক খান ব্যতিক্র। কিন্তু সাদিক খান ট্রাম্পের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে বলেছেন, নিউ ইয়র্ক ব্যবসায়ীর (ট্রাম্প) উদ্দেশ্য তার কাছে অস্পষ্ট। গত নভেম্বরে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ট্রাম্প আমেরিকা মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান।

সাদিক খান বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নিষিদ্ধের ক্ষেত্রে ব্যতিক্রম নই। মুসলমানদের প্রবেশ সাময়িক নিষিদ্ধের প্রস্তাব দেয়ায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও তার বাইরে ব্যাপক সমালোচনার শিকার হন।

ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য আমেরিকায় মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন।

ট্রাম্প বুধবার বলেন, আমেরিকায় মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ এখনো কার্যকর হয়নি। এটা একটি প্রস্তাবনা মাত্র।

ট্রাম্প মুসলিমদের প্রতি নমনীয় মনোভাব পোষণ করায় রিপাবলিকান নেতাদের মধ্যে কার প্রার্থীতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রিপাবলিকান হাউস স্পিকার পল রায়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তারা ট্রাম্পকে সমর্থন দেয়ার জন্য প্রস্তুত নন।

নিজেদের মধ্যে দূরত্ব দূর করতে ট্রাম্প বৃহস্পতিবার সিনেটর নেতা মিচ ম্যাককনেল, রায়ান এবং অন্যান্য রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026