শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রোয়ানে ব্রিওয়ার লেন তখন ২৬ বছর বয়সী মডেল। এক পুল পার্টি থেকে তাকে হাত ধরে টেনে নিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিওয়ার বলেন, তিনি আমাকে একটি রুমে নিয়ে গেলেন। ড্রয়ার খুললেন। আমাকে সুইটস্যুট পরতে বললেন। আমি বাথরুমে গেলাম (একটি সুইমস্যুট নিয়ে)। সেটা পরলাম। এটা ছিল একটি বিকিনি।
তারপর বেরিয়ে এলাম। আমাকে দেখে ডোনাল্ড ট্রাম্প বলে উঠলেন ওয়াও! যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রিজামটিভ নমিনি বা গৃহীত মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন তা নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে কমপক্ষে ৫০ জন নারীর সাক্ষাৎকার নেয়া হয়েছে। এসব নারী কোন না কোন সময় ট্রাম্পের খুব ঘনিষ্ঠ ছিলেন। তারা তার প্রতিষ্ঠানে চাকরি করেছেন অথবা তার হয়ে কোন কাজ করেছেন। তাদেরই একজন রোয়ানে ব্রিওয়ার লেন। তিনি স্মরণ করেছেন মার-এ-লাগোর একটি পুল পার্টির কথা।
বলেছেন, সেই পার্টিতে ছিলেন ৫০ জন নারী মডেল ও ৩০ জন পুরুষ। যুবতীরা জলকেলি করছিল। কেউ এদিক ওদিক ঘোরাফেরা করছিল। ডোনাল্ড ট্রাম্প আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিলেন। অন্য কারো প্রতি নয়, আমার সঙ্গে কথা বলা শুরু করলেন। হঠাৎ তিনি আমার হাত ধরলেন। আমাকে সেখানকার একটি ম্যানসন দেখালেন।
জানতে চাইলেন আমার সঙ্গে কোন সুইটস্যুট আছে কিনা। আমি বললাম নেই। আমি সাঁতার কাটতে পছন্দ করি না। এরপরই তিনি আমাকে একটি রুমে নিয়ে গেলেন। ড্রয়ার খুললেন। আমাকে একটি সুইমসুট নিতে বললেন। তখন ডোনাল্ড ট্রাম্পের বয়স ৪৪ বছর। প্রথম বিবাহ বিচ্ছেদ হচ্ছে তার। ফ্লোরিডায় পাম বিচে তার এস্টেট মার-এ-লাগোতে তিনি সাক্ষাতের জন্য বেছে নিলেন ব্রিওয়ারকে।
সে সম্পর্কে ব্রিওয়ার বলেন, তিনি আমাকে পুলের পানি থেকে তুলে নিলেন। বললেন, আমি হচ্ছি আশ্চর্যরকম এক ট্রাম্প গার্ল, তাই নয় কি?