শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬

সিটি মেয়রদের সম্মানী নির্ধারণ

সিটি মেয়রদের সম্মানী নির্ধারণ

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সিটি কর্পোরেশনের মেয়রদের মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা নির্ধারণ করেছে সরকার। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-২ শাখা) এর উপ সচিব মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ ভাতা নির্ধারণের কথা জানানো হয়।

সম্মানী ও অন্যান্য ভাতা মিলিয়ে মেয়ররা প্রতি মাসে পাবেন ৯৪ হাজার ৫০০ টাকা। এর মধ্যে সম্মানী ৪৪ হাজার ৫০০ টাকা, বাড়ি ভাড়া ৪০ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ১০ হাজার টাকা। সিটি কর্পোরেশনরে মেয়ররা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে এই অর্থ সিটি কর্পোরেশন তহবিল থেকে নিতে পারবেন বলে জানানো হয়  স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা একই আদেশে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026