বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১

ফের যুক্তরাষ্ট্রে মুসলিম নিষিদ্ধের দাবি জানালেন ডোনাল্ড ট্রাম্প

ফের যুক্তরাষ্ট্রে মুসলিম নিষিদ্ধের দাবি জানালেন ডোনাল্ড ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অরল্যান্ডো হামলায় ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। এ হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করার সেই বিতর্কিত আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এই সঙ্গে সমালোচনা করেছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের।

হিলারি নাটকীয়ভাবে মধ্যপ্রাচ্য বিষয়ক প্রীতি বাড়িয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা পাওয়ার চেষ্টা করছেন বলে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট প্রকাশিত হয়েছে।

তিনি বলেছেন, আগেই এমন সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বলেছিলাম এমনটাই ঘটবে। এখন তা আরও খারাপভাবে ঘটছে। তিনি হিলারি ক্লিনটনের সমালোচনা করে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে মধ্য প্রাচ্য থেকে আরও লাখ লাখ অভিবাসী আসবে যুক্তরাষ্ট্রে। তাদেরকে স্ক্রিনিং করার কোন পথ থাকবে না আমাদের।

আমরা দ্বিতীয় প্রজন্মকে মৌলবাদী হয়ে ওঠা থামাতে পারবো না। টুইটে তিনি লিখেছেন, অরল্যান্ডোতে যা ঘটেছে এটা সবেমাত্র শুরু। আমাদের দেশের নেতৃত্ব দুর্বল ও অকার্যকর। আমি এটাই বলেছিলাম এবং নিষিদ্ধ করার কথা বলেছি। আমাদেরকে কঠোর হতেই হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026