বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬

যুক্তরাষ্ট্রও ঝুঁকিতে

যুক্তরাষ্ট্রও ঝুঁকিতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইস্তাম্বুলের মতো যুক্তরাষ্ট্রেও হামলা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন ব্রেনান।

তিনি বুধবার ইয়াহু নিউজকে এক সাক্ষাতকারে বলেছেন, আইএসের সক্ষমতার দিকে নজরদারি করেন এমন গোয়েন্দাদের তথ্যে আমি উদ্বিগ্ন। আইএস যত বেশি সংখ্যক মানুষ হত্যা করতে বদ্ধপরিকর। তারা বিশ্বের বিভিন্ন স্থানে হামলা চালাতে চায়।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা করে কমপক্ষে ৪২ জনকে হত্যা করে। আহত করে ২ শতাধিককে।

তুরস্কের মিডিয়া রিপোর্টে বলছে, তাদের গোয়েন্দা ইউনিটগুলো প্রায় ২০ দিন আগে আইএসের হামলা হতে পারে বলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছিল।

ওই চিঠিতে আতাতুর্ক বিমানবন্দরকে উচ্চ পর্যায়ের ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানের তালিকায় রাখা হয়েছিল। তুরস্কের ওই হামলা আইএস চালিয়েছে কিনা তা নিশ্চিত করেন নি জন ব্রেনান। তিনি বলেছেন, যেভাবে আত্মঘাতী হামলা চালানো হয়েছে তা আইএসের টেকনিকের চেয়েও বেশি কিছু।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026