বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫

হিলারিকেই প্রেসিডেন্ট দেখতে চান স্যান্ডার্স

হিলারিকেই প্রেসিডেন্ট দেখতে চান স্যান্ডার্স

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হিলারি ক্লিনটনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট দেখতে চান বার্নি স্যান্ডার্স। তাকে নিউ হ্যাম্পশায়ারে হিলারি ক্লিনটনের সঙ্গে এক প্রচারণায় দেখা গেছে।

সেখানে তিনি বলেছেন, হিলারি ডেমোক্রেটিক দলের মনোনীত। তাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নিশ্চিত করতে যা যা করণীয় তার সবই আমি করবো। আমেরিকার মানুষের প্রয়োজনে এই প্রচারণা। আমরা যেসব জটিল সঙ্কটের মুখোমুখি সেগুলোই চিহ্নিত করছি।

আমার মনে কোন সংশয় নেই যে, নভেম্বরে ঘনিয়ে আসর সঙ্গে সঙ্গে হিলারি ক্লিনটন হচ্ছেন সেরা প্রার্থী।

উল্লেখ্য, ডেমোক্রেট দল থেকে মনোনয়ন লড়াইয়ে এই দু’প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক ফার্স্টলেডি। অন্যদিকে বার্নি স্যান্ডার্স ভারমন্টের সিনেটর। তার রয়েছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। জুনেই প্রাইমারি নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করে ফেলার পর হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে সমঝোতা চলছিল। অবশেষে তা কাজে দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026