শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৯

ব্রিটেনের ভবিষ্যত রাজা এখন প্রাসাদে (ভিডিও)

ব্রিটেনের ভবিষ্যত রাজা এখন প্রাসাদে (ভিডিও)

 

 

 

 

 

 

 

 

 

সুমন আহমদ: ব্রিটেনের ভবিষ্যত রাজা কেট-উইলিয়াম দম্পতির ছেলে সন্তান জন্মের একদিন পরেই সন্তানকে নিয়ে সেন্ট ম্যারি’স হসপিটাল ছাড়লেন। নবজাতক এই রাজ উত্তরাধকিারীকে নিয়ে হাসপাতাল ছাড়লেন ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট।

সদ্য ভুমিষ্ট এই ভবিষ্যত রাজা স্থানীয় সময় সন্ধ্যা ৭:১৩ মিনিটে মায়ের কোলে চড়ে হাসপাতালের গেটে আসেন। এসময় রাজ দম্পতি কেট-উইলিয়াম দুজনেই বাইরে অপেক্ষমান জনতার দিকে হাত নাড়তে থাকেন। উইলিয়াম এক পর্যায়ে কেটের কোল থেকে সন্তানকে নিজের কোলে তুলে নেন। এ সময় সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তরও দেন উইলিয়াম।

নাম কি রাখা হয়েছে প্রশ্নের উত্তরে উইলিয়াম বলেন, নাম নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে খুব দ্রুতই এই শিশুর একটি নাম ঠিক করা হবে। জেনেও যাবেন সবাই। হালকা নীল রঙে ফোঁটা ফোঁটা প্রিন্টের একটি ড্রেস পরে কেট দাঁড়িয়েছিলেন পাশেই। তিনি বললেন, একটি একটি আবেগঘন, বিশেষ মুহূর্ত। আমি মনে করি প্রতিটি বাবা মাই বুঝতে পারবেন এখন ঠিক কেমন অনুভূতি হচ্ছে আমাদের। স্ত্রীর কথায় সায় দিলেন স্বামীও। বললেন, সত্যিই একটি বিশেষ মুহূর্ত।

এক প্রশ্নের উত্তরে উইুলয়াম জানান, রাজশিশুটি দেখতে তার মা কেটের মতোই হয়েছে। উইলিয়াম শুরুই করেন কৌতুকের মাধ্যমে। হাত দিয়ে ওপরে তলে বলেন, একজোড়া ফুসফুস নিয়ে জন্মেছে এই ছেলে। বেশ বড়সড়ো, ওজনও আছে বেশ। সাথে আরো যোগ করলেন, “লেবারে যে এতটা সময় সে নিলো সে কথা বড় হলে তাকে স্মরণ করিয়ে দেবো।” উপস্থিত জনতার উদ্দেশ্যে উইলিয়াম বলেন, “আমি জানি কত দীর্ঘ সময় ধরে সবাই এখানে অপেক্ষা করে আছেন। এখন আপনারা সবাই ঘরে ফিরে যান। আমরাও ঘরে যাই আর ওকে দেখভাল করি।

হাসপাতালের বাইরে উইলিয়াম যখন বলছিলেন, ধন্যবাদ যে শিশুটি তার মায়ের মতো দেখতে হয়েছে। তখন পাশে থেকে কেট বলে উঠলেন, না, না, আমি এ বিষয়ে নিশ্চিত হতে পারছি না। নিজের টাক মাথা নিয়েও বেশ কৌতুক করলেন উইলিয়াম। বললেন, ইশ্বরকে ধন্যবাদ ওর মাথায় ভালোই চুল হয়েছে। পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরেও রাজ দম্পত্তি তাদের কৌতুক অব্যাহত রাখেন। এসময় কেট বলেন, উইলসকে এরই মধ্যে ন্যাপি পাল্টানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে।

লালন পালনে কার কি দায়িত্ব এ নিয়ে এক প্রশ্নে, উইলিয়াম বলেন, আমরা এরই মধ্যে সে কাজ শুরু করেছি। পাশে থেকে কেট বলে ওঠেন, হ্যাঁ প্রথম ন্যাপি পরানোর কাজটি সেই করেছে। জন সম্মুখে সাক্ষাৎতের পরপরই দেখা যায়, একটি বেবি সিট মধ্যে ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে একটি ল্যান্ড রোভারের ছেলে আরোহণ করলেন্। এ সময় পাশে বসে উঠলেন মা কেট। আর বাবা উইলিয়াম সবার আরো একবার হাত নেড়ে নিজে গাড়ি ড্রাইভ করলেন। ছেলেকে নিয়ে কেনসিংটন প্যালেসের উদ্দেশে রওয়ানা দিলেন এই দম্পতি।

অল্প সময়ের মধ্যেই রাজশিশুকে নিয়ে কেনসিংটন প্যালেসে পৌঁছান রাজ দম্পত্তি। রাজপ্রাসাদের আশেপাশেও অপেক্ষমান ছিলেন বিপুল সংখ্যক নারী-পুরুষ। এর আগে দাদা প্রিন্স উইলিয়াম ও সৎ দাদী পামিলা নব জাতককে দেখতে সেন্ট পিটার্স হাসপাতালে যান। এ সময় দাদা-দাদী দুজনেই খুবই উৎফুল্ল ছিলেন্।

[youtube id=”mRTxJrXPx7U” width=”600″ height=”350″]

[youtube id=”4dHTkNJy2ZY” width=”600″ height=”350″]

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026