শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা নিয়ে উইকিলিকসের কাছে আরও তথ্য আছে বলে দাবি করেছেন সাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে এ দাবি করেছেন অ্যাসাঞ্জ। এর আগে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির হাজারো ইমেইল ফাঁস করে উইকিলিকস। এর জের ধরে কমিটির চেয়ারমেন ডেবি ওয়াসেরম্যান শুলটজকে পদত্যাগ করতে হয়।
এরপর হিলারির প্রচারণা সংক্রান্ত তথ্য ফাঁস করে উইকিলিকস। পরিকল্পিতভাবেই এসব তথ্য ফাসের সময় হিসেবে ডেমোক্রেটিক কনভেনশনের সময়কে বেছে নেয়া হয় বলে উল্লেখ করেন অ্যাসাঞ্জ।