রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪২

মেলানিয়ার নগ্ন ছবিতে বিব্রত নয় রিপাবলিকানরা

মেলানিয়ার নগ্ন ছবিতে বিব্রত নয় রিপাবলিকানরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি প্রকাশে বিব্রত নয় রিপাবলিকান শিবির।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এতে তাদের কোন সমস্যা নেই। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন, মেলানিয়ার নগ্ন ছবি হলো মানব শরীরের সৌন্দর্য্য অবলোকন। নিউ ইয়র্ক পোস্ট মেলানিয়ার ওই নগ্ন ছবি তাদের রোববারের সংখ্যার প্রচ্ছদে প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, সিএনএনের রিলাঅ্যাবল সোর্সেস অনুষ্ঠানে ট্রাম্পের প্রচারণা বিষয়স সিনিয়র যোগাযোগ বিষয়ক উপদেষ্টা জ্যাসন মিলার ওই মন্তব্য করেন।

তিনি বলেছেন, এটা (মেলানিয়া ট্রাম্পের নগ্ন ছবি) হলো মানব শরীরের আর্ট। এ নিয়ে তাদের বিব্রত হওয়ার কিছু নেই। মেলানিয়া একজন সুন্দরী নারী। উল্লেখ্য, নিউ ইয়র্ক পোস্ট তাদের রোববারের সংখ্যায় মেলানিয়া ট্রাম্পের বেশ কিছু নগ্ন ছবি প্রকাশ করে। এর মধ্যে একটি ছবি প্রকাশ করা হয় প্রচ্ছদে। এসব ছবি এর আগে অনলাইনে প্রকাশিত হতে দেখা যায় নি।

বলা হয়েছে, ওই ছবিগুলো ১৯৯৫ সালে ফ্রান্স থেকে প্রকাশিত পুরুষদের ম্যাগাজিন ম্যাক্স-এ পর জন্য ধারণ করা হয়েছিল। এসব ছবি নিউ ইয়র্ক পোস্ট শিরোনাম দিয়েছে দ্য ঔগল অফিস।

অর্থাৎ সরকারি দায়িত্বের প্রতি কটাক্ষ। ওই সব ছবি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন, মেলানিয়া ছিল সবচেয়ে সফল মডেলদের অন্যতম। অনেক প্রচ্ছদ ও বড় বড় ম্যাগজিনের জন্য সে বহু ফটোশুট করেছে।

নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত ছবি সম্পর্কে তিনি বলেন, এ ছবিগুলো ধারণ করা হয়েছিল ইউরোপীয় ম্যাগাজিনের জন্য। এর পরে তার সঙ্গে আমার জানাশোনা হয়। ইউরোপে এমন ছবি অত্যন্ত ফ্যাশন দুরস্ত ও সাধারণ বিষয়।

জ্যাসন মিলার বলেছেন, মেলানিয়ার ওই ছবিগুলো ২০ বছরের পুরনো। ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাত হওয়ার আগে এগুলো ধারণ করা হয়েছিল। তাদের মধ্যে সাক্ষাতের বেশ কয়েক বছর পরে ২০০৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এর আগেও ট্রাম্পের দু’বিয়ে হয়েছিল। ওই দু’স্ত্রীও ছিলেন মডেল। তাদের একজন ইভানা জেলনিকোভা। অন্যজন মারলা ম্যাপলস। বিজনেস টাইকুন হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বহু ব্যবসায় প্রতিষ্ঠান। এর মধ্যে একটি হলো মডেলিং বিষয়ক এজেন্সি। এর নাম ট্রাম্প মডেল ম্যানেজমেন্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025