বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে গুলাগুলির কারনে ফ্লাইট বন্ধ ঘোষনা

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে গুলাগুলির কারনে ফ্লাইট বন্ধ ঘোষনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে গুলাগুলির কারনে সব ফ্লাইট বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাতিল করা হয়েছে সব ধরনের ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে বন্দুকধারীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়ার পর প্রত্যদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।

ইতিমধ্যে স্থানীয় পুলিশ বিমানবন্দর এলাকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। গাড়ি চালকদের অন্য রুটে চলাচলের জন্য বলা হয়েছে। ঘটনার পর ওই এলাকা থেকে যাত্রীদের সরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজনদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম পিক্স জানায়, টার্মিনালে দুটি গুলির শব্দ শোনা গেছে। রাত সোয়া ১০টার দিকে টার্মিনাল-১ এর দিকে গুলির এ শব্দ শোনা যায়। এরপর ওই এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে প্রাথমিক তদন্তের পর তারা কোনো গুলির আলামত পায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026